এক কথায় বলতে গেলে, ড্যাশ ক্যামেরা হবে পুলিশি নজরদারির নতুন হাতিয়ার, যা দুর্ঘটনা, রেষারেষি ও বেপরোয়াভাব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 5 September 2025 19:13
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) ওসি এবং এসিদের গাড়িতে এবার ‘ড্যাশ ক্যামেরা’ বসানোর (OC-AC car dash camera) সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।
বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে এই কাজ। তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় এক বাইক চালকের মৃত্যুর পর ঘটনার বিতর্ক সারা শহর জুড়ে আলোচনার সৃষ্টি করেছিল। পুলিশ সূত্রে খবর, এই ঘটনাই সরকারি দফতরে ড্যাশ ক্যামেরার প্রয়োজনীয়তা আরও দৃঢ় করেছে।
তবে লালবাজারের দাবি, এই সিদ্ধান্ত নতুন নয়। বরং অনেক আগেই পরিকল্পনা করা হয়েছিল, যাকে বাস্তবায়নের জন্য এবার পদক্ষেপ নেওয়া হল (Traffic police surveillance is more strict)।
ড্যাশ ক্যামেরা মূলত গাড়ির ড্যাশবোর্ড বা উইন্ডশিল্ডে বসানো হয়। গাড়ি চলতে শুরু করলে স্বয়ংক্রিয়ভাবে এটি যাত্রাপথের ভিডিও ও অডিও রেকর্ড করে। শুধু বাইরের পথ নয়, গাড়ির অভ্যন্তরের ঘটনাও এতে ধরা পড়ে। ফলে দুর্ঘটনা, রেষারেষি বা বেপরোয়াভাবে গাড়ি চালানোর মতো পরিস্থিতিতে আদালতে এই ভিডিও প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়।
পরিবহণ ও পুলিশ বিশেষজ্ঞদের মতে, এটি শুধু নিরপত্তা নয়, এক ধরনের স্বচ্ছতার প্রতীক। গাড়ি চালকের দৃষ্টিকোণ থেকে, এমন ক্যামেরা থাকলে দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর প্রবণতা বাড়ে। একই সঙ্গে যাত্রীদেরও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
কলকাতা পুলিশের পরিকল্পনা, ধীরে ধীরে আরও সকল গুরুত্বপূর্ণ যানবাহনে ড্যাশ ক্যামেরা বসানো হবে। এতে শহরের রাস্তায় নিরাপত্তা বাড়বে এবং ঘটনার তদন্ত আরও দ্রুত ও নির্ভুলভাবে করা সম্ভব হবে।
এক শব্দে বলতে গেলে, ড্যাশ ক্যামেরা হবে পুলিশি নজরদারির নতুন হাতিয়ার, যা দুর্ঘটনা, রেষারেষি ও বেপরোয়াভাব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।