Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

পর্ণশ্রীর ফ্ল্যাটে মহিলা সঙ্গীতশিল্পীকে কুপিয়ে খুনের অভিযোগ, জেরায় কীর্তির কথা স্বীকার আয়ার

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বাড়ির আয়া সঞ্জু সরকারকে আটক করে জেরা করা হলে তিনি খুনের কথা স্বীকার করেছেন (Kolkata Crime)।

পর্ণশ্রীর ফ্ল্যাটে মহিলা সঙ্গীতশিল্পীকে কুপিয়ে খুনের অভিযোগ, জেরায় কীর্তির কথা স্বীকার আয়ার

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 January 2026 18:12

দ্য ওয়াল ব্যুরো: পর্ণশ্রীতে নিজের ফ্ল্যাটেই নৃশংসভাবে খুন হলেন (Parnasree Murder) ৬৪ বছরের মহিলা। মৃতের নাম অনিতা ঘোষ। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বাড়ির আয়া সঞ্জু সরকারকে আটক করে জেরা করা হলে তিনি খুনের কথা স্বীকার করেছেন (Kolkata Crime)।

পুলিশ সূত্রের খবর, পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে স্বামী অরূপ ঘোষের সঙ্গে থাকতেন অনিতা। অরূপবাবু দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত। তাঁর দেখভালের জন্য বাড়িতে আয়া রাখা হয়েছিল। অনিতার ছেলে বেহালার (Behala News) অন্য একটি ফ্ল্যাটে থাকেন। অনিতা ঘোষ একসময় দূরদর্শন (Duradarshan) ও আকাশবাণীর (Akashbani) নিয়মিত শিল্পী ছিলেন।

সোমবার সকাল ন’টা নাগাদ পুলিশে অস্বাভাবিক মৃত্যুর খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে, অনিতাকে ইতিমধ্যেই তাঁর ছেলে হাসপাতালে নিয়ে গিয়েছেন। অন্য একটি পুলিশ দল হাসপাতালে পৌঁছে নিশ্চিত করে, সেখানে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। সন্দেহের ভিত্তিতে ওই ফ্ল্যাটের আয়া, ৩৪ বছরের সঞ্জু সরকারকে আটক করে পর্ণশ্রী থানায় নিয়ে গিয়ে জেরা শুরু হয়।

জেরায় সঞ্জু খুনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁর দাবি, প্রায় দু’বছর আগে অনিতার বাড়িতে অল্পদিন আয়ার কাজ করেছিলেন তিনি। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ পুরনো বকেয়া কাজের টাকা চাইতে ওই ফ্ল্যাটে যান। অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে বচসা শুরু হয়। এর পরেই একটি ছুরি নিয়ে অনিতার গাল ও পেটে আঘাত করেন সঞ্জু। তদন্তকারীদের দাবি, অনিতা আত্মরক্ষার চেষ্টা করায় অভিযুক্তের শরীরেও আঘাতের চিহ্ন মিলেছে।

পুলিশ জানিয়েছে, অনিতা অচেতন হয়ে পড়ার পর তাঁর গা থেকে সোনার গয়না খুলে নেন সঞ্জু। পাশাপাশি আলমারি থেকে নগদ টাকাও নিয়ে নেন বলে অভিযোগ। এর মধ্যেই চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং সঞ্জুকে ধরে ফেলেন। তাঁরাই থানায় খবর দেন। পুলিশ এসে ফ্ল্যাটের শৌচালয়ের কাছে অনিতার রক্তাক্ত দেহ উদ্ধার করে।

এই আবাসনে কোনও সিসি ক্যামেরা নেই। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। তাঁদের একাংশের মত, সিসি ক্যামেরা থাকলে অপরাধ পুরোপুরি ঠেকানো না গেলেও তদন্তে সুবিধা হত, তাই নজরদারি ব্যবস্থা থাকা জরুরি।

এই ঘটনায় স্বাভাবিক ভাবেই উঠে আসছে পঞ্চসায়রের স্মৃতি। গত বছরের অগস্টে পঞ্চসায়রের একটি আবাসনে বিজয়া দাস নামে এক বৃদ্ধাকে নিজের বাড়িতেই হাত-পা বাঁধা অবস্থায় খুন করা হয়েছিল। পাশের ঘরে ছিলেন তাঁর অসুস্থ স্বামী। সেই বাড়িতে সিসিটিভি থাকলেও তার কেটে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই মামলায় আয়া ও তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করেছিল পুলিশ।


```