Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি জমিতে নয় তো? মেসি-মারাদোনার মূর্তি নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

ফুটবলপ্রেমীদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানালেও, আইনি বৈধতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। আবেদনকারীর বক্তব্য, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে সরকারি জমিতে কোনও মূর্তি বা স্থাপত্য নির্মাণ করা যায় না।

সরকারি জমিতে নয় তো? মেসি-মারাদোনার মূর্তি নিয়ে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 January 2026 18:08

দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী কাণ্ডে (Yuva Bharati Case) ‘লিওনেল মেসি গোট ট্যুর’-এর (Lionel Messi GOAT Tour) আয়োজক শতদ্রু দত্তের (Shatadru Dutta) জামিন মঞ্জুর হওয়ার দিনই নতুন করে বিতর্কে উঠে এল লিওনেল মেসি ও ডিয়েগো মারাদোনার মূর্তি (Statues of Leo Messi and Diego Maradona)। এই দুই ফুটবল কিংবদন্তির মূর্তি সরকারি জমিতে তৈরি হয়েছে কি না, তা নিয়ে রাজ্য সরকার ও দমদম পুরসভার কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকায় মেসি ও মারাদোনার মূর্তি বসানো নিয়ে জনস্বার্থ মামলা (PIL in Calcutta High Court) দায়ের করেছিলেন স্বদেশ মজুমদার। তাঁর আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সব তথ্য আদালতে জমা দিতে হবে। রিপোর্টে জানাতে হবে, মূর্তিগুলি সরকারি জমিতে স্থাপিত কি না এবং তার জন্য নিয়ম মেনে অনুমতি নেওয়া হয়েছিল কি না।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ ডিসেম্বর কলকাতায় ১২ ফুট উচ্চতার ব্রোঞ্জের মারাদোনার মূর্তির উদ্বোধন হয়। পরে ২০২৫ সালে লেকটাউন (Laketown) এলাকায় লিওনেল মেসির মূর্তি বসানো হয়। ফুটবলপ্রেমীদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানালেও, আইনি বৈধতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। আবেদনকারীর বক্তব্য, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে সরকারি জমিতে কোনও মূর্তি বা স্থাপত্য নির্মাণ করা যায় না।

এই বিষয়টি এর আগেও যুবভারতী সংক্রান্ত মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে উঠে এসেছিল। তখন বিচারপতি পার্থসারথী সেন প্রশ্ন তুলেছিলেন, সংশ্লিষ্ট মূর্তিগুলি সরকারি জমিতে বসানো হয়েছে নাকি ব্যক্তিগত জমিতে। একই সঙ্গে আদালতের প্রশ্ন ছিল, সরকারি জমিতে ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের নির্মাণ আদৌ সম্ভব কি না।

সেই শুনানিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে জানান, এই প্রকল্পের জন্য আগেই প্রায় ৬৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। তাতে বিচারপতি প্রশ্ন তোলেন, এত বড় অঙ্কের অর্থ কীভাবে বরাদ্দ করা হল, কারা তৎকালীন ডিরেক্টর ছিলেন এবং টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল কি না। সেই সূত্র ধরেই মামলায় 'মানি ট্রেলের' প্রসঙ্গও উঠে আসে।

শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, রাস্তার ধারে মূর্তি নির্মাণ করা হয়েছে এবং শাসকদলের সঙ্গে যুক্ত নেতা কীভাবে এই উদ্যোগ নিলেন, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই সব অভিযোগ ও যুক্তি শুনেই হাইকোর্ট স্পষ্ট করে দেয়, সরকারি জমিতে মেসি ও মারাদোনার মূর্তি বসানো হয়েছে কি না, তার পূর্ণাঙ্গ রিপোর্ট দমদম পুরসভা ও রাজ্য সরকারকে আদালতে জমা দিতেই হবে।


```