Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ডিসেম্বরে ২০ শতাংশেরও বেশি কমে গেল চাহিদা! রেকর্ড মদ বিক্রির মরশুমে উল্টো ছবি রাজ্যে

নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে বিক্রেতাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল - ৩০ নভেম্বরের মধ্যে পুরনো দামে থাকা সমস্ত মজুত বিক্রি করতে হবে। ১ ডিসেম্বর থেকে দোকানে থাকা পুরনো স্টক হোক বা নতুন স্টক, সব ক্ষেত্রেই নতুন দামেই বিক্রি করতে হবে।

ডিসেম্বরে ২০ শতাংশেরও বেশি কমে গেল চাহিদা! রেকর্ড মদ বিক্রির মরশুমে উল্টো ছবি রাজ্যে

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 January 2026 16:54

দ্য ওয়াল ব্যুরো: ১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে মদের উপর অতিরিক্ত শুল্ক (More GST) কার্যকর হতেই তার সরাসরি প্রভাব পড়ল বাজারে। নতুন নীতি চালু হওয়ার পর বিয়ার বাদে প্রায় সব ধরনের দেশি ও বিদেশি মদের (Liquor Price) দাম বেড়েছে। আর সেই মূল্যবৃদ্ধির ধাক্কায় গত এক মাসে রাজ্যে (West Bengal) মদের বিক্রি কমেছে ২০ শতাংশেরও বেশি - এমনটাই জানাচ্ছে আবগারি দফতরের সাম্প্রতিক রিপোর্ট।

নতুন শুল্ক কাঠামো অনুযায়ী, ৭৫০ মিলিলিটারের বিদেশি মদের বোতলে গড়ে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ছোট, ১৮০ মিলিলিটারের বোতলে বাড়তি দিতে হচ্ছে প্রায় ১০ টাকা। দেশি মদের ক্ষেত্রেও প্রতিটি প্যাকেটে ক্রেতাদের গুনতে হচ্ছে অতিরিক্ত প্রায় ১০ টাকা। ফলে নিত্যদিনের ক্রেতা থেকে শুরু করে উৎসবের মরশুমে যাঁরা মদ কেনেন, সকলেরই খরচ বেড়েছে এক ধাক্কায়।

নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে বিক্রেতাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল - ৩০ নভেম্বরের মধ্যে পুরনো দামে থাকা সমস্ত মজুত বিক্রি করতে হবে। ১ ডিসেম্বর থেকে দোকানে থাকা পুরনো স্টক হোক বা নতুন স্টক, সব ক্ষেত্রেই নতুন দামেই বিক্রি করতে হবে। নির্দেশ অমান্য করলে জরিমানা থেকে শুরু করে লাইসেন্স বাতিল পর্যন্ত কড়া শাস্তির কথাও জানিয়ে দেওয়া হয়েছিল।

এই নির্দেশিকার জেরেই নভেম্বর মাসে মদের বিক্রি ছিল তুলনামূলক ভাবে বেশি। পরিসংখ্যান বলছে, ওই মাসে রাজ্যে মোট ১ কোটি ২০ লক্ষ ৫৯ হাজার ২৫৭ বোতল মদ বিক্রি হয়েছিল। কিন্তু ডিসেম্বর মাসে সেই সংখ্যা অনেকটাই নেমে আসে।

অথচ প্রতি বছর ডিসেম্বর মাসকে মদের বিক্রির ক্ষেত্রে ‘পিক সিজ়ন’ বলেই ধরা হয়। বড়দিন ও নববর্ষের ছুটিতে কলকাতা থেকে শুরু করে দার্জিলিং, দীঘা, মন্দারমণি - সহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে মদের চাহিদা থাকে তুঙ্গে। শুধু পর্যটন এলাকা নয়, রাজ্যের বিভিন্ন মফস্‌সল শহরেও এই সময় বিক্রির গ্রাফ ঊর্ধ্বমুখী থাকে। কিন্তু চলতি বছরে সেই চেনা ছবিটাই বদলে গেছে।

আবগারি দফতরের একাংশের মতে, নভেম্বরের শেষ দিকে পুরনো দামে মদ কেনার হিড়িকই ডিসেম্বরের বিক্রিতে প্রভাব ফেলেছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে পুরনো দামে বিক্রি নিষিদ্ধ হওয়ায়, অনেক ক্রেতাই আগেভাগে প্রয়োজনের চেয়ে বেশি মদ কিনে রেখেছিলেন। ফলে ডিসেম্বর মাসে বাজারে চাহিদা স্বাভাবিকের তুলনায় কম ছিল।

তবে শুধু আগাম কেনাকাটাই নয়, দাম বৃদ্ধিও যে বড় কারণ, তা মানছেন বিক্রেতারাও। তাঁদের বক্তব্য, হঠাৎ করে একাধিক পণ্যের দামে বৃদ্ধি হওয়ায় অনেক নিয়মিত ক্রেতাই আপাতত হাত গুটিয়ে নিয়েছেন। উৎসবের মরশুমেও সেই প্রভাব স্পষ্ট।

সব মিলিয়ে, নতুন শুল্ক চালুর পর পশ্চিমবঙ্গের মদের বাজারে যে বড়সড় বদল এসেছে, তা সংখ্যাই বলছে। আগামী মাসগুলিতে বিক্রি আবার স্বাভাবিক ছন্দে ফেরে কি না, সেদিকেই এখন তাকিয়ে আবগারি দফতর এবং ব্যবসায়ীরা।


```