Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কলকাতায় অবতরণের আগেই কালবৈশাখী! মাঝ আকাশে চক্কর কাটল শাহের বিমান, প্রায় ১ ঘণ্টা পর নিরাপদে নামেন

শুক্রবার মধ্যরাতে নির্ধারিত সময়ের অনেক পরেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। আজ একাধিক বৈঠক রয়েছে তাঁর। 

কলকাতায় অবতরণের আগেই কালবৈশাখী! মাঝ আকাশে চক্কর কাটল শাহের বিমান, প্রায় ১ ঘণ্টা পর নিরাপদে নামেন

দুর্যোগের কবলে শাহের বিমান (গ্রাফিক্স- দ্য ওয়াল)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 March 2026 12:35

দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী প্রচারে বেরিয়ে ক'দিন আগেই দুর্যোগের কবলে পড়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খারাপ আবহাওয়া, ঝড়বৃষ্টির কারণে মাঝ আকাশে প্রায় ১ ঘণ্টা চক্কর কেটেছিল তাঁর বিমান। শুক্রবার সেই একই পরিস্থিতির মুখোমুখি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)।

পরিকল্পনা অনুযায়ী রাত ১১টা ৪০ মিনিটে তাঁর বিমান নামার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি। সূত্রের খবর, প্রায় রাত ১২টা ২৫ মিনিট নাগাদ শাহকে নিয়ে বিমান কলকাতার আকাশ ছোঁয়ে। কিন্তু ঝড়বৃষ্টির জেরে বিমানের পাইলটরা অবতরণের অনুমতি পাচ্ছিলেন না। পরিস্থিতি এতটাই প্রতিকূল ছিল যে, বিমানটিকে আকাশে প্রায় ৫৫ মিনিট চক্কর কাটতে হয়। এক পর্যায়ে কৃষ্ণনগরের দিক থেকেও বিমান ঘুরে আসে। শেষ পর্যন্ত রাত প্রায় ১টা ২০ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

সাধারণত অমিত শাহ বিএসএফের (BSF) বিশেষ বিমানে যাতায়াত করেন। তবে রাজ্যে নির্বাচনী আচরণবিধি জারি থাকায় এবার তিনি ছোট একটি বেসরকারি বিমানে এসেছিলেন। এই ছোট বিমানের জন্য ঝড়ো আবহাওয়ায় অবতরণ আরও কঠিন হয়ে দাঁড়ায়। শাহের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীরাও ছিলেন।

অমিত শাহ কলকাতায় (Kolkata) এলে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya), কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ও অমিত মালব্য। আজ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর, দুপুর ১২টায় সাংবাদিক বৈঠক করবেন, বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছেন, এদিন তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বেশ কয়েকটি বৈঠকও রয়েছে তাঁর। এরপর বিকেলেই রওনা দেবেন দিল্লি।  

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও বীরভূমে দুটি জনসভা সেরে কলকাতায় ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কর্মসূচি শেষ করে বিকেল ৩টা ৩৯ মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দর থেকে উড়ানও শুরু করে তাঁর বিমান। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ সম্ভব হয়নি। প্রতিকূল আবহাওয়ার জেরেই বিলম্ব হয় তাঁর বিমানের অবতরণে।

খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে নামতে না পেরে কখনও রানাঘাট, কখনও কৈখালি, কখনও সোনারপুর, আবার কখনও ডায়মন্ড হারবারের আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। দীর্ঘ সময় ধরেই অবতরণের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি।

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airpor0t) অবতরণ সম্ভব না হওয়ায় বিমানটি বেহালার দিকেও ঘুরে যায় বলে জানা যায়। বেহালা ফ্লাইং ক্লাবের আকাশে অন্তত তিন বার অবতরণের চেষ্টা করা হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। পরে বিমানটি ফের কলকাতা বিমানবন্দরের দিকেই রওনা দেয়। অবশেষে বিকেল ৫টা ১৮ নাগাদ নিরাপদে কলকাতায় নামে মমতার বিমান। পরে পাইলটদের দক্ষতার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

এদিকে, শুক্রবার রাত থেকেই কলকাতা ও আশপাশের জেলাগুলিতে শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। গুমোট গরমের পর শহর ও শহরতলিতে নেমেছে মুষলধারে বৃষ্টি। বজ্রপাত, দমকা হাওয়া ও বিদ্যুৎ বিচ্ছিন্নতার ঘটনাও ঘটেছে। আলিপুর আবহাওয়া দফতর হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় লাল সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ঘণ্টায় ৬০–৭০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, কিছু এলাকায় গতিবেগ ৮০ কিলোমিটারেও পৌঁছে যেতে পারে।

বিস্তারিত আসছে... 


```