Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় গভীর রাতে ছড়াল আতঙ্ক

আতঙ্কিত হলেও অনেকেই সাহস দেখিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। এলাকার মানুষ, হোটেলের কর্মী ও অন্যান্য সাধারণ মানুষ জল, বালতি ও অন্যান্য সামগ্রী দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় গভীর রাতে ছড়াল আতঙ্ক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 June 2025 07:10

দ্য ওয়াল ব্যুরো: আবার একবার কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা (Fire Incident)। বুধবার গভীর রাতে ভবানীপুরে (Bhawanipore) আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিধানসভা এলাকা ৭১ নম্বর ওয়ার্ডে, পুলিশ হাসপাতালের কাছে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ বেণীনন্দন স্ট্রিটের একটি গাছে প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি বাড়িতে। গোটা এলাকা মুহূর্তে ঢেকে যায় ধোঁয়ায়। তৈরি হয় আতঙ্ক। কারণ ঘটনাস্থলের পাশেই রয়েছে একাধিক হোটেল ও খাবারের দোকান। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে বড়সড় বিপদ ঘটতে পারত।

আতঙ্কিত হলেও অনেকেই সাহস দেখিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। এলাকার মানুষ, হোটেলের কর্মী ও অন্যান্য সাধারণ মানুষ জল, বালতি ও অন্যান্য সামগ্রী দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও, স্থানীয়দের অভিযোগ — খবর দেওয়ার অনেক পরে আসে দমকল। তার মধ্যেই স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ‘দেরি’ নিয়েই দমকলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

কিন্তু কীভাবে লাগল আগুন? প্রাথমিক তদন্তে দমকল ও পুলিশ জানিয়েছে, বিদ্যুতের তারের সঙ্গে ইন্টারনেট ক্যাবলের জট থেকে শর্ট সার্কিট হয় এবং সেখান থেকেই আগুন লাগে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

উল্লেখ্য, কিছু দিন আগেই খিদিরপুরে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেখানেও দমকলের বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। যদিও তা নস্যাৎ করেছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।

বর্তমানে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগুন লাগার খবর গভীর রাতেই তাঁর কাছে পৌঁছেছে। 


```