Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'মামলাকারীকে বন্দুকের নলের সামনে দাঁড় করানো যায় না,' এসএসসি-কে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানিটি হয়।

'মামলাকারীকে বন্দুকের নলের সামনে দাঁড় করানো যায় না,' এসএসসি-কে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি)

শেষ আপডেট: 25 June 2025 19:23

দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। এক যোগ্য চাকরিপ্রার্থী শিক্ষিকার নিয়োগ সংক্রান্ত মামলায় এসএসসির নিষ্ক্রিয়তা দেখে বিস্ময় প্রকাশ করে আদালত জানাল, 'মামলাকারীকে কি বন্দুকের নলের সামনে মাথা নিয়ে দাঁড়াতে বলা হবে?'

নদিয়ার নাহিদা সুলতানা। ২০১৬ সালের নবম-দশম শ্রেণির ইতিহাস বিষয়ে এসএসসি পরীক্ষায় বসেন। পাশ করে চাকরি পান। ২০২০ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঝুরুলি আদর্শ বিদ্যাপিঠে কাজে যোগ দেন। কিন্তু পরে সুপ্রিম কোর্ট ওই নিয়োগ বাতিল করে। ফলে চাকরি হারান নাহিদা।

তবে তিনি উচ্চ প্রাথমিকে মেধা তালিকাভুক্ত ছিলেন। সেই সূত্রে ২০২০ সালের ডিসেম্বর মাসে আবার কাউন্সেলিংয়ে ডাকে কমিশন। তখন তিনি অন্যত্র কর্মরত থাকায় ৯০ দিনের সময় চান যোগদানের জন্য। অভিযোগ, সেই সময় বাড়াতে এসএসসি কোনও সহানুভূতিশীল ভূমিকা নেয়নি।

২০২৫ সালের ৩ এপ্রিল চূড়ান্তভাবে চাকরি চলে যায় তাঁর। এরপর আপার প্রাইমারিতে, অর্থাৎ উচ্চ প্রাথমিকে, লাঙ্গুলিয়া বানেশ্বরী জুনিয়র হাইস্কুলে যোগদানের আবেদন করেন। কিন্তু সাড়া মেলে না এসএসসি থেকে।

মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানিতে, নাহিদার আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, সুপ্রিম কোর্ট প্যানেল বাতিল করলেও পুরনো সুপারিশের আইনি বৈধতা ছিল। ৯০ দিনের যোগদানের সময় তাঁর প্রাপ্য ছিল। অথচ কমিশনের নিষ্ক্রিয়তায় তাঁকে কাজেই ডাকা হয়নি। এটা সরাসরি এক প্রার্থীর অধিকারে হস্তক্ষেপ।

আদালতের কড়া পর্যবেক্ষণ, ওই স্কুলে শূন্য পদ আছে কি না তা খতিয়ে দেখতে হবে কমিশনকে। যদি থাকে, তা হলে যোগ্য প্রার্থী হিসেবে কাউন্সেলিংয়ে সুযোগ দিতে হবে নাহিদাকে। ততদিনে এসএসসিকে তথ্য-সহ আদালতের সামনে রিপোর্ট পেশের নির্দেশ দিল হাইকোর্ট। মামলাটির পরবর্তী শুনানি ২ জুলাই।


```