Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মানিকতলায় ভেঙে পড়ল পুরনো রাজবাড়ির একাংশ, আহত দুই শিশু, আতঙ্কে বাসিন্দারা

শনিবার সকালে আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তায়। সেই সময়ই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল দুই শিশু। তাঁদের উপরই ভেঙে পড়ে ইট-পাথরের চাঙড়। চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা।

 মানিকতলায় ভেঙে পড়ল পুরনো রাজবাড়ির একাংশ, আহত দুই শিশু, আতঙ্কে বাসিন্দারা

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 2 August 2025 09:38

দ্য ওয়াল ব্যুরো:  ফের কলকাতায় ভেঙে পড়ল প্রাচীন বাড়ি। এভার উত্তর কলকাতার মানিকতলায় (Maniktala) ভেঙে পড়ল বহু পুরনো এক রাজবাড়ির অংশ (A part of the old palace collapsed )। শনিবার সকালেই আচমকা ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির একাংশ। ঘটনায় জখম হয়েছে দু’টি শিশু। আহত অবস্থায় দু’জনকেই উদ্ধার করে ভর্তি করানো হয় ESI হাসপাতালে।

ঘটনাস্থল, মানিকতলা মেন রোড। জানা গিয়েছে, বহু পুরনো এই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল কলকাতা পুরসভার তালিকায়। স্থানীয়দের দাবি, বাড়ির কাঠামো জীর্ণ হয়ে পড়েছিল বহু আগেই। বারবার জানানো সত্ত্বেও কোনও রকম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি।

শনিবার সকালে আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তায়। সেই সময়ই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল দুই শিশু। তাঁদের উপরই ভেঙে পড়ে ইট-পাথরের চাঙড়। চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে আহত দুই শিশুকে ESI হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ ও পুরসভার তরফে ঘটনাস্থলে পৌঁছেছে একটি দল। এলাকা ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। বাড়িটির বাকি অংশও বিপজ্জনক অবস্থায় রয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা।

স্থানীয়দের অভিযোগ, "পুরসভা অনেক আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।" ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে শহরের বিপজ্জনক বাড়িগুলিকে ঘিরে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে।


```