Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ফের ১৪ ডিগ্রি কলকাতায়! বিদায়ের মুখে দাঁড়িয়েও দাপট দেখাচ্ছে শীত

১৪ দিন পর ফের ১৪ ডিগ্রিতে নামল কলকাতার তাপমাত্রা। উত্তুরে হাওয়ার দাপটে শীতের অনুভূতি জোরালো।

ফের ১৪ ডিগ্রি কলকাতায়! বিদায়ের মুখে দাঁড়িয়েও দাপট দেখাচ্ছে শীত

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 February 2026 16:06

দ্য ওয়াল ব্যুরো: ফের শীতের দাপট কলকাতায়। ১৪ দিন পর আবারও তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে। যেমনটা হয়েছিল ২৪ জানুয়ারি শনিবার, ঠিক তেমনই আজ ৭ ফেব্রুয়ারিও শনিবার—বিদায়ের মুখে দাঁড়িয়েও শীত যেন নিজের উপস্থিতি আরও একবার জোরালোভাবে জানান দিচ্ছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। সকালবেলা হালকা শিশির বা কুয়াশা দেখা যেতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়াতেও আপাতত কোনও বদল নেই।

চলতি শীতের মরশুমে এ বার আরও একবার ১৪ ডিগ্রিতে নেমে এল কলকাতার তাপমাত্রা। উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশের ফলেই এই শীতলতা, যার প্রভাব স্পষ্ট রাত ও সকালের আবহাওয়ায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। সঙ্গে থাকছে কুয়াশার সম্ভাবনা। আজ পশ্চিম বর্ধমান ও বীরভূমের কিছু অংশে কুয়াশার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া থাকবে শুষ্ক। আগামী সাত দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা কুয়াশার পূর্বাভাস রয়েছে সব জেলাতেই। আগামী তিন থেকে চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। আগামী চার-পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবার পর্যন্ত দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। মালদহ-সহ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে।
 


```