৩০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্তি ২৩২। বাংলায় (West Bengal এই ফল শুধু সাফল্য নয়, রীতিমতো নজির। কারণ পরপর দু’বার জেআরএফ (JRF) না পাওয়ার হতাশা কাটিয়ে এমন প্রত্যাবর্তন সহজ নয়।

লোপামুদ্রা জানা
শেষ আপডেট: 7 February 2026 16:03
দ্য ওয়াল ব্যুরো: দু’বারের ব্যর্থতা তাঁকে থামাতে পারেনি। বরং সেই অভিজ্ঞতাকেই পাথেয় করে তৃতীয় চেষ্টায় বাজিমাত (Success)। গবেষণার (Research) যোগ্যতামান যাচাইয়ের সর্বভারতীয় পরীক্ষা নেট–এ (NET Exam) জুনিয়র রিসার্চ ফেলোশিপে (Junior Research Fellow) সারা দেশে (India) সম্ভাব্য প্রথমস্থান অধিকার করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University Student) প্রাক্তনী লোপামুদ্রা জানা (Lopamudra Jana)।
৩০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্তি ২৩২। বাংলায় (West Bengal এই ফল শুধু সাফল্য নয়, রীতিমতো নজির। কারণ পরপর দু’বার জেআরএফ (JRF) না পাওয়ার হতাশা কাটিয়ে এমন প্রত্যাবর্তন সহজ নয়। কিন্তু লোপামুদ্রার কথায়, ব্যর্থতা কখনওই তাঁর কাছে শেষ কথা হয়ে ওঠেনি (West Bengal News)।
লোপামুদ্রার (Lopamudra NET Topper) কথায়, “দু’বার সফল না হলেও থেমে যাইনি। কোথায় ভুল করেছি, সেটা বুঝে নিজেকে ঠিক করার চেষ্টা করেছি। সেখান থেকেই এই সাফল্য।”
লোপামুদ্রা জানার চড়াই-উতরাই (NET Topper Lopamudra Jana)
হাওড়ার শ্যামপুরের (Howrah News) বাসিন্দা লোপামুদ্রা স্নাতক (Graduate) হয়েছেন সেন্ট জেভিয়ার্স কলেজ (St Xavier's College) থেকে। সেখানেও কৃতিত্বের স্বাক্ষর—২০২২ সালে বাংলা বিভাগে প্রথম (Bengali Department) হয়ে পেয়েছিলেন স্বর্ণপদক (Gold Medal)। এর পর স্নাতকোত্তরের (Post Graduate) জন্য ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (JU)। মাস্টার্স পড়াকালীন দু’বার নেট (NET) দিয়ে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় এক লাফে দেশের শীর্ষে উঠে আসা (Top in India)।
পড়াশোনার (Studies) পাশাপাশি গানেও (Song) সমান দক্ষ তিনি। ভবিষ্যতে কোনও নামী প্রতিষ্ঠান থেকে রবীন্দ্র সাহিত্যের উপর গবেষণা করার ইচ্ছা লোপামুদ্রার (Lopamudra Jana NET Result)। তাঁর মতে, সাফল্যের (Success) চাবিকাঠি একাগ্রতা। তিনি বলেন, “কখনও টানা পড়ে তারপর লম্বা বিরতি নিইনি। নিয়ম করে অল্প হলেও প্রতিদিন পড়েছি। এই ধারাবাহিকতাই সবচেয়ে জরুরি।”
পরিবারের (Family) পরিবেশও তাঁর গড়ে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে। মা সঞ্চিতা তরফদার জানা পেশায় স্কুল শিক্ষিকা (School Teacher), নিজেও বাংলার ছাত্রী (Bengali) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) থেকে গবেষক। বাবা কমলকান্তি জানা ফাইন আর্টসের (Fine Arts) সঙ্গে যুক্ত। বাবা–মা, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লোপামুদ্রার বার্তা “শুধু চাকরির জন্য পড়াশোনা নয়। যে বিষয়টা ভালবাসো, সেটা মন দিয়ে পড়ো। সাফল্য আর কাজ আপনিই তার সঙ্গে আসবে।”