২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হল। উত্তর, দক্ষিণ ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় দায়িত্ব ভাগ।

শেষ আপডেট: 30 March 2026 23:54
দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আসন্ন ভোটকে সামনে রেখে একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে মনোনীত করা হয়েছে (Kolkata Police Nodal officer list election 2026)।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের কমিশনারের দফতর থেকে জারি হওয়া একটি নির্দেশিকায় এই নিয়োগের কথা জানানো হয়েছে। কলকাতা পুলিশ ডিরেক্টরেটের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ (ফোর্স সেকশন) থেকে প্রকাশিত ওই নির্দেশে বলা হয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের বিভিন্ন দায়িত্ব সামলাতে নির্দিষ্ট অফিসারদের আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে (Kolkata Police election duty officers list)।
নির্দেশিকা অনুযায়ী,
ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট, স্পেশাল) বিদিত রাজ ভুন্ডেশকে মডেল কোড অব কন্ডাক্ট (MCC) সংক্রান্ত নোডাল অফিসার করা হয়েছে। তিনি কলকাতা উত্তর, দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনা - তিনটি ক্ষেত্রেই মডেল কোড অব কন্ডাক্ট বাস্তবায়নের তদারকি করবেন।

এই নিয়োগে কলকাতা পুলিশ কমিশনারের অনুমোদন রয়েছে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।
প্রশাসনিক মহলের মতে, নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখা, নির্বাচনী বিধি কার্যকর করা এবং বিভিন্ন জেলায় সমন্বয় সাধনের ক্ষেত্রে এই নোডাল অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভোট যত এগিয়ে আসবে, ততই এই ধরনের প্রশাসনিক প্রস্তুতি আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে।