Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

‘ফর্ম ৬ ফিলআপ করিয়ে বহিরাগতদের ভোটার সাজাচ্ছে বিজেপি’, বড় অভিযোগ তুলে কমিশনের উত্তর চাইলেন অভিষেক

সোমবার একটি ভিডিও পোস্ট করে এই ‘ভোট-লুঠের’ নীল নকশা ফাঁস করে সরাসরি কমিশনের উত্তর দাবি করেছেন তিনি।

‘ফর্ম ৬ ফিলআপ করিয়ে বহিরাগতদের ভোটার সাজাচ্ছে বিজেপি’, বড় অভিযোগ তুলে কমিশনের উত্তর চাইলেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 30 March 2026 19:30

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় (West Bengal Assembly Election 2026) বড়সড় কারচুপির অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে এক গভীর ষড়যন্ত্রের জাল বুনেছে বিজেপি। আর জাতীয় নির্বাচন কমিশন (ECI) সেই চক্রান্তের মুখে কার্যত ‘ধৃতরাষ্ট্র’ সেজে রয়েছে। সোমবার একটি ভিডিও পোস্ট করে এই ‘ভোট-লুঠের’ নীল নকশা ফাঁস করে সরাসরি কমিশনের উত্তর দাবি করেছেন তিনি।

অভিষেকের মূল অভিযোগ, ‘ফর্ম ৬’ বা নতুন ভোটার তালিকায় নাম তোলার হিড়িক নিয়ে। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন জেলা থেকে এমন খবর আসছে যে, সন্দেহজনকভাবে বিপুল সংখ্যায় নতুন নাম নথিভুক্ত করার আবেদন জমা পড়ছে। অভিষেক প্রশ্ন তুলেছেন, “যাঁদের বাংলার সঙ্গে কোনও নাড়ি বা কর্মসূত্রে যোগ নেই, তাঁদের কেন এই তালিকায় ঢোকানো হচ্ছে?” তাঁর আশঙ্কা, ভিনরাজ্যের ‘পরিযায়ী’ লোকজনকে ভোটার সাজিয়ে বাংলার ভোটের ভবিষ্যৎ বদলে দেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির।

এদিন একটি ভিডিও প্রকাশ করে অভিষেক দেখিয়েছেন, কীভাবে হাজার হাজার ফর্ম ফিলআপ ও ডাঁই করে রাখা হয়েছে। এই বিপুল পরিমাণ নথির উৎস ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “অন্যান্য রাজ্যেও ভোটের সময় এমন কারচুপির অভিযোগ উঠেছিল। বাংলাকে সেই পথে হাঁটতে দেওয়া যাবে না।” বিজেপি-র ‘পরিবর্তন’ স্লোগানকে কটাক্ষ করে টিপ্পনী কেটে বলেন, “বিজেপি আসলে জালিয়াতির মাধ্যমে এই ‘পরিবর্তন’ই বাংলার ওপর চাপিয়ে দিতে চাইছে।”

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে এই জট খোলার ভার কমিশনের ওপরেই ছেড়েছেন অভিষেক। তাঁর স্পষ্ট কথা, এটা স্রেফ রাজনীতির লড়াই নয়, বরং ভোটের পবিত্রতা রক্ষার লড়াই। সাধারণ মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নিজেদের ভোটের অধিকার রক্ষায় প্রশ্ন তুলুন।”

ইতিমধ্যেই অভিষেক রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরে গিয়ে পৌঁছেছেন। শিপিং কর্পোরেশনের সামনে স্লোগান শাউটিং করছেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তাই নিরাপত্তার কথা মাথায় রেখে সিইও অফিসের সামনে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। এমন পরিস্থিতির মধ্যেই ফর্ম ৬ নিয়ে অভিষেকের এই সাংঘাতিক অভিযোগ বাংলার ভোটচিত্রকে আরও উত্তপ্ত করে তুলল।


```