Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বারাসতে মেট্রোর কাজ শুরু শীঘ্রই, পাঁচটি জায়গায় সয়েল টেস্টের প্রস্তুতি

পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় বৃহস্পতিবার বারাসত পৌরসভায় সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই সুখবর জানালেন। বললেন, "খুব শীঘ্রই শুরু হবে প্রকল্পের কাজ। বারাসতবাসীর অনেকদিনের স্বপ্ন পূরণ হবে।"

বারাসতে মেট্রোর কাজ শুরু শীঘ্রই, পাঁচটি জায়গায় সয়েল টেস্টের প্রস্তুতি

শেষ আপডেট: 14 August 2025 19:31

প্রতীতি ঘোষ, বারাসাত: স্বাধীনতা দিবসের আগেই বারাসতবাসীর জন্য এল খুশির খবর। বহু প্রতীক্ষিত মেট্রো রেল পরিষেবা চালু হতে চলেছে শহরে। আর সেটিও ভূগর্ভে। পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায় বৃহস্পতিবার বারাসত পৌরসভায় সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই সুখবর জানালেন। বললেন, "খুব শীঘ্রই শুরু হবে প্রকল্পের কাজ। বারাসতবাসীর অনেকদিনের স্বপ্ন পূরণ হবে।"

মেট্রো রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রকল্পের দায়িত্ব দিয়েছে রাইটস (RITES) নামক সংস্থাকে।সংস্থাটি চিঠি দিয়ে বারাসত পৌরসভার কাছ থেকে সয়েল টেস্টের অনুমতি চেয়েছে। পুরপ্রধান জানান, তাঁরা অনুমতি দিয়ে দিয়েছেন। আগামী কিছু দিনের মধ্যেই পুরসভার অনুমোদন পেয়ে তারা পাঁচটি জায়গায় সয়েল টেস্ট শুরু করবে।

পৌরপ্রধান বলেন, "রাইটসের প্রতিনিধিরা ইতিমধ্যেই পৌরসভায় এসে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বহু আগে বারাসতে মেট্রো পরিষেবা চালুর স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ পাচ্ছে। তাই শহরবাসী সকলেই আনন্দিত।"

দীর্ঘদিন ধরে বারাসত মেট্রো পথ নিয়ে জটিলতা ছিল। বিমানবন্দর থেকে মাইকেল নগর পর্যন্ত মেট্রোর কাজ অনেকটাই সম্পন্ন হলেও, মাইকেলনগর থেকে কোন পথে মেট্রো আসবে বারাসত পর্যন্ত তা নিয়ে জটিলতা ছিল। মাইকেলনগর থেকে খালের উপর দিয়ে নিউ ব্যারাকপুর-মধ্যমগ্রাম-হৃদয়পুর রেলপথ ধরে উপর দিয়ে বারাসত স্টেশনে আসার কথা ছিল। কিন্তু রেললাইনের ধারে জায়গা তৈরি করতে না পারার কারণে অনেকের দাবি ছিল মাইকেলনগর পর্যন্ত মাটির তলা দিয়ে বারাসত পর্যন্ত মেট্রো আসুক। এখন সে পথেই এগোনো হচ্ছে।


```