Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

Kolkata Metro: ১৫ অগস্ট কম চলবে মেট্রো, ব্লু ও গ্রিন লাইনে শেষ পরিষেবা কখন?

 বৃহস্পতিবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ অগস্টে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম) মোট ১৮২টি মেট্রো চলবে অর্থাৎ ৯১টি আপ ও ৯১টি ডাউন লাইনে।

Kolkata Metro: ১৫ অগস্ট কম চলবে মেট্রো, ব্লু ও গ্রিন লাইনে শেষ পরিষেবা কখন?

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 14 August 2025 17:24

দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের দিনে কমবে মেট্রোর সংখ্যা। যদিও রেল, বাস, মেট্রোর মতো জরুরি পরিষেবা বন্ধ থাকছে না, তবে ওই দিন নিয়মিত দিনের তুলনায় মেট্রোর (Kolkata metro service) পরিষেবা কমানো হবে। বৃহস্পতিবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ অগস্টে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম) মোট ১৮২টি মেট্রো চলবে অর্থাৎ ৯১টি আপ ও ৯১টি ডাউন লাইনে। সাধারণ দিনে এই রুটে সোম থেকে শনি আপ ও ডাউন মিলিয়ে ২৬২টি মেট্রো চলাচল করে।

প্রথম ও শেষ মেট্রোর (First and last metro) সময়সূচি ওই দিন অপরিবর্তিত থাকবে। অর্থাৎ দক্ষিণেশ্বর, নোয়াপাড়া, দমদম ও শহিদ ক্ষুদিরাম, সব প্রান্তিক স্টেশন থেকেই মেট্রো ছাড়বে রোজকার সময় অনুযায়ী। রাত ১০টা ৪০ মিনিটে দুই প্রান্ত থেকে যে বিশেষ মেট্রো ছাড়া হয়, সেটিও চলবে। তবে ব্যস্ত সময়ে সাধারণত প্রতি ৫ মিনিটে মেট্রো মিললেও স্বাধীনতা দিবসে সেই ব্যবধান কিছুটা বাড়বে।

গ্রিন লাইন-২ (এসপ্ল্যানেড–হাওড়া) রুটে ১৫ আগস্ট চলবে মোট ১২৪টি মেট্রো, ৬২ আপ ও ৬২ ডাউন। গ্রিন লাইন-১-এ চলবে ৯২টি মেট্রো। এই দুই রুটে পরদিন ১৬ আগস্ট (জন্মাষ্টমী) একই সংখ্যক মেট্রো চলবে। তবে ওই দিন ব্লু লাইনে স্বাভাবিক সূচি অনুযায়ী মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।


```