Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সল্টলেকে রেলিংয়ে ধাক্কা গাড়ির, মুহূর্তে লেগে যায় আগুন, ঝলসে মৃত্যু ডেলিভারি বয়ের

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় ওই ডেলিভারি বয় বাইক চালিয়ে যাচ্ছিলেন। গাড়ির ধাক্কায় কোনওভাবে রেলিংয়ের মাঝে আটকে পড়েছিলেন তিনি।

সল্টলেকে রেলিংয়ে ধাক্কা গাড়ির, মুহূর্তে লেগে যায় আগুন, ঝলসে মৃত্যু ডেলিভারি বয়ের

পুড়ে যাওয়া গাড়িটি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 13 August 2025 19:05

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেক ও কেষ্টপুরের মাঝে ৮ নম্বর ফুটব্রিজের কাছে পথ দুর্ঘটনা। চারচাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মারতেই মুহূর্তে বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি। সেই আগুনেই ঝলসে মৃত্যু হল এক ডেলিভারি বয়ের।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় ওই ডেলিভারি বয় বাইক চালিয়ে যাচ্ছিলেন। গাড়ির ধাক্কায় কোনওভাবে রেলিংয়ের মাঝে আটকে পড়েছিলেন তিনি। আগুন লাগার সঙ্গে সঙ্গে আরোহীদের উদ্ধার করা গেলেও তাঁকে বার করা সম্ভব হয়নি। আগুন ছড়িয়ে পড়তে মুহূর্তে প্রাণ হারান ওই যুবক।

দমকল সূত্রে খবর, বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এনে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালানো হলেও ততক্ষণে দেরি হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, সময় থাকলেও পুলিশ সক্রিয় হয়নি, বরং নীরব দর্শক হয়ে ছিল। তাঁদের দাবি, যদি তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু হত, তবে যুবকের প্রাণ বাঁচানো যেত। অভিযোগে ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলেই পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে র‌্যাফ মোতায়েন করা হয়।


```