Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রাজস্থানের দৌসায় পথ দুর্ঘটনায় উত্তর প্রদেশের ১১ তীর্থ যাত্রী নিহত, আহত বহু

রাজস্থান পুলিশ জানিয়েছে সকাল ৭'টা নাগাদ দৌসা থেকে উত্তর প্রদেশগামী রাস্তায় একটি কন্টেনার ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

রাজস্থানের দৌসায় পথ দুর্ঘটনায় উত্তর প্রদেশের ১১ তীর্থ যাত্রী নিহত, আহত বহু

রাজস্থানে দুর্ঘটনা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 13 August 2025 09:44

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের দৌসায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন (Rajasthan Road Accident)। আহত বহু। নিহত ও আহতরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা।

রাজস্থান পুলিশ জানিয়েছে সকাল ৭'টা নাগাদ দৌসা থেকে উত্তর প্রদেশগামী রাস্তায় একটি কন্টেনার ভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের ১০ যাত্রী মারা যান। হাসপাতালে মারা যান আরও একজন। নিহতদের সাতজন শিশু।

পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানে করে ওই যাত্রীরা উত্তর প্রদেশের এটাওয়ার গ্রামে ফিরছিলেন। তাঁরা রাজস্থানের দৌসায় খাদু শ্যাম মন্দিরে পুজো দিতে এসেছিলেন। এই ঘটনায় রাজস্থান ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যথাক্রমে ভজনলাল শর্মা এবং যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন।


```