Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

পাঁশকুড়ায় ভয়াবহ লরি দুর্ঘটনা, চার দোকান পিষে ৩ জনের মৃত্যু, আশঙ্কা আরও প্রাণহানির

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরির চালক ও খালাসি দু’জনেই দুর্ঘটনার সময় মদ্যপ ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশেরও একই ধারণা।

পাঁশকুড়ায় ভয়াবহ লরি দুর্ঘটনা, চার দোকান পিষে ৩ জনের মৃত্যু, আশঙ্কা আরও প্রাণহানির

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 August 2025 08:55

দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে মৃত্যুফাঁদে পরিণত হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া (Panskura) থানা এলাকার সিদ্ধা বাজার।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর: কোলাঘাট থেকে মেছোগ্রামগামী বেপরোয়া গতির একটি ১৬ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা অন্তত চারটি দোকান পিষে দেয় (lorry accident)। রাত ৮টা ১৫ মিনিট নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা ৭ থেকে ৮ পর্যন্ত পৌঁছতে পারে।

দুর্ঘটনায় ধ্বংসস্তূপে মিশে যায় একটি স্টেশনারি দোকান, একটি পান দোকান ও একটি মিষ্টির দোকান সহ চারটি দোকান।প্রত্যক্ষদর্শীদের দাবি, লরিটি এতটাই দ্রুতগতিতে আসছিল যে, চালক ব্রেক করারও সুযোগ পাননি। ধাক্কায় মুহূর্তের মধ্যে দোকানগুলির টিনের চাল, কাঠের ফ্রেম ও দেওয়াল গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা কয়েকজন ক্রেতা ও দোকানকর্মীকে পিষে ফেলে লরি।

খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় পাঁশকুড়া থানার পুলিশ ও দমকল। ঘাতক লরিটিকে ক্রেন দিয়ে সরিয়ে শুরু হয় উদ্ধারকাজ। রাতেই ধ্বংসস্তূপ থেকে দু’জনের দেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লরির চালক ও খালাসি দু’জনেই দুর্ঘটনার সময় মদ্যপ ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশেরও একই ধারণা। ঘটনার পরও তারা জীবিত অবস্থায় ধরা পড়ে এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ৬ নং জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ। স্থানীয়রা দ্রুত ভারী যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও রাতের বেলায় অতিরিক্ত পুলিশি নজরদারির দাবি তুলেছেন।


```