Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘না তাড়ালে আমি যাচ্ছি না’, মুখে খিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের

শৃঙ্খলারক্ষা কমিটির সম্মানে একুশে জুলাই পর্যন্ত কোনও মন্তব্য না করার প্রতিশ্রুতি দিয়েছেন হুমায়ুন। তবে দলের অন্য নেতাদেরও শৃঙ্খলাভঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

‘না তাড়ালে আমি যাচ্ছি না’, মুখে খিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের

হুমায়ুন কবীর

শেষ আপডেট: 21 June 2025 18:37

দ্য ওয়াল ব্যুরো: বারবার বিতর্কে জড়িয়েছেন। বারবার দলীয় শোকজ নোটিস পেয়েছেন। তবুও সুর বদলাননি ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক (TMC MLA) হুমায়ুন কবীর (Humayun Kabir)। দলের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সম্প্রতি তাঁকে পাঠানো হয়েছিল ‘লাস্ট ওয়ার্নিং’। কিন্তু এবার নিজেই নিজের মুখে লিউকোপ্লাস্ট লাগানোর সিদ্ধান্ত জানালেন তিনি।

“দল যদি একুশে জুলাইয়ের আগে আমাকে তাড়িয়ে না দেয়, তাহলে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে যাচ্ছি না। এই দলটাই করব।” যদিও তাঁর সুরে রয়েছে আক্ষেপ। তিনি বলেন, “আমার মতো আট মাসে দু’বার শোকজ, একবার ওয়ার্নিং কেউ পেয়েছেন কি? কাজেই আমাকে চিন্তাভাবনা করেই কথা বলতে হবে।”

শৃঙ্খলারক্ষা কমিটির সম্মানে একুশে জুলাই পর্যন্ত কোনও মন্তব্য না করার প্রতিশ্রুতি দিয়েছেন হুমায়ুন। তবে দলের অন্য নেতাদেরও শৃঙ্খলাভঙ্গ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, “অনেকেই তো শৃঙ্খলাভঙ্গ করে! তাঁদের কি শোকজের চিঠি দেওয়া হয়েছে?”

হুমায়ুনের সাম্প্রতিক মন্তব্য নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মত, তিনি সময় নিতেই চাইছেন। জল মেপেই পদক্ষেপ করবেন বলে মনে করা হচ্ছে। একুশে জুলাই পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নিতে চাইছেন হুমায়ুন।

আপাতত নেত্রীর প্রতি আস্থা রাখার কথা বললেও, হুমায়ুনের এই বক্তব্য দলীয় মহলে নতুন চর্চার জন্ম দিয়েছে। আগামী দিনগুলোতে তাঁর অবস্থান কোন দিকে যায়, সেদিকে নজর রাখছেন সবাই।


```