Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'যোগ সবার জন্য, এর কোনও সীমারেখা নয়', আন্তর্জাতিক যোগ দিবসে বিশাখাপত্তনমে মোদী

বাংলার বিভিন্ন প্রান্তেও পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। এদিন সকালে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

'যোগ সবার জন্য, এর কোনও সীমারেখা নয়', আন্তর্জাতিক যোগ দিবসে বিশাখাপত্তনমে মোদী

বিশাখাপত্তনমে মোদী।

শেষ আপডেট: 21 June 2025 09:12

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ২১ জুন। বিশ্বজুড়ে পালিত হচ্ছে ১১তম আন্তর্জাতিক যোগ দিবস (International Day of Yoga)। এবারের যোগ দিবসকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিশেষ যোগব্যায়ামের আয়োজন করা হয়। সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ পর্যন্ত চলা এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi , Visakhapatnam Event)। তার সঙ্গে ছিলেন কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। 

সেখানে সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "যোগ সবার জন্য, এর কোনও বয়সের সীমা রেখা নেই। তাই এই যোগ দিবস হোক মানবতার জন্য যোগের নতুন যুগের সূচনা। যেখানে অভ্যন্তরীণ শান্তি বিশ্বনীতিতে পরিণত হবে।” 

এবছরের যোগ দিবসের মূল স্লোগান হল, ‘ওয়ান আর্থ, ওয়ান হেলথ’। সেকথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যোগ আজ কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে। এটি শুধুমাত্র শরীরচর্চা নয়, বরং একটি জীবনধারা।”

বিশাখাপত্তনমের রামকৃষ্ণ বিচ থেকে ভোগাপুরম পর্যন্ত ২৬ কিমি দীর্ঘ পথজুড়ে এই মেগা যোগা ইভেন্টের আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নেন লক্ষাধিক মানুষ। সে কারণে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয় অন্ধপ্রদেশ সরকারের তরফে। আরও বেশি সংখ্যক মানুষকে যোগাসনের প্রতি আকৃষ্ট করতে প্রধানমন্ত্রী এও বলেন, "যোগ হল সেই ‘পজ বোতাম’, যা মানবতাকে শ্বাস নেওয়ার, ভারসাম্য রক্ষার এবং পুনরায় সমগ্র হওয়ার সুযোগ দেয়।”

বিশ্বজুড়ে বাড়ছে যোগাসনের জনপ্রিয়তা

ইউকে তে যোগাসনের বিশেষ অনুষ্ঠানে হাজির রাজা রাজা চার্লস। সেখানে যোগের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা উল্লেখ করে রাজা চার্লস বলেন, “যোগ ঐক্য, সহানুভূতি এবং কল্যাণের বৈশ্বিক নীতিগুলি তুলে ধরে। এটির বার্ষিক উদযাপন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্বাস্থ্য ও সুখের প্রেরণা দেয়।”

কুরুক্ষেত্রে ব্রহ্মসরোবর-এ যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন যোগগুরু স্বামী রামদেব এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি। একইভাবে আন্তর্জাতিক যোগাসনের অনুষ্ঠানে অংশ নেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশসচিব বিক্রম মিশ্রী। 

বাংলার বিভিন্ন প্রান্তেও পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। এদিন সকালে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

২০১৫ সালে জাতিসংঘে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব দিয়েছিল ভারত। সেই থেকে ধারাবাহিকভাবে ২১ জুন পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস।


```