Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পরীক্ষাকেন্দ্রের পথে দুর্ঘটনায় মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর, রণক্ষেত্র বাঁকুড়ার জয়পুর

সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য বাইক চালিয়ে নিজের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল ওই ছাত্র। আচমকাই উল্টো দিক থেকে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ইঞ্জিন ভ্যান মুখোমুখি এসে ধাক্কা মারে পরীক্ষার্থীর বাইকে। 

পরীক্ষাকেন্দ্রের পথে দুর্ঘটনায় মৃত্যু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর, রণক্ষেত্র বাঁকুড়ার জয়পুর

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 23 February 2026 17:34

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় এক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তুমুল উত্তেজনা ছড়াল বাঁকুড়ার জয়পুর থানার প্রসাদপুর এলাকায়। ঘটনার প্রতিবাদে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকার মানুষ। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয় জয়পুর থানার পুলিশকে।

স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার জুজুড় হাইস্কুলের ছাত্র জুয়েল শেখ। তার সিট পড়ছে জয়পুর হাইস্কুলে। সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য বাইক চালিয়ে নিজের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল ওই ছাত্র। আচমকাই উল্টো দিক থেকে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ইঞ্জিন ভ্যান মুখোমুখি এসে ধাক্কা মারে পরীক্ষার্থীর বাইকে। ইঞ্জিন ভ্যানে বোঝাই ছিল কংক্রিটের বিদ্যুতের খুঁটি।

জানা গেছে, কংক্রিটের বিদ্যুতের খুঁটি সরাসরি ধাক্কা মারে পরীক্ষার্থীর বুকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই পরীক্ষার্থী। দ্রুত তাকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসেন জুজুড় হাইস্কুল ও জয়পুর হাইস্কুলের শিক্ষকদের একাংশ।

এদিকে ঘটনার প্রতিবাদে প্রথমে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক ও পরে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাস্তায় যথাযথ ব্যবস্থা নেয়নি জেলা পুলিশ। প্রাণ দিয়ে তার মাসুল দিতে হল ওই ছাত্রকে।
 


```