Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

‘বিজেপির ভয়ে, অত্যাচারে...’ ফিরহাদের গলায় প্রয়াত ‘মুকুলদার’ কঠিন দোলাচল

স্মৃতিচারণ করতে গিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “অত্যন্ত আপন, অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন মুকুলদা। মিষ্টভাষী, সুন্দর ব্যবহার ছিল তাঁর। বিপদে-আপদে জানতাম মুকুলদা ঠিক সুরাহা করবেন।” 

‘বিজেপির ভয়ে, অত্যাচারে...’ ফিরহাদের গলায় প্রয়াত ‘মুকুলদার’ কঠিন দোলাচল

ফিরহাদ হাকিম ও মুকুল রায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 February 2026 15:54

দ্য ওয়াল ব্যুরো: এক দিকে দলের আদর্শ, অন্য দিকে পরিস্থিতির বাধ্যবাধকতা— এই দুইয়ের দ্বন্দ্বে বিদীর্ণ ছিল তাঁর রাজনৈতিক জীবনের শেষ কয়েকটা বছর। রবিবার গভীর রাতে সেই লড়াই থেমে গিয়েছে। প্রয়াত মুকুল রায় (Mukul Roy Death)। এক সময় যাঁর অঙ্গুলিহেলনে নড়াচড়া করত বাংলার রাজনীতির দাবার ঘুঁটি, সেই ‘চাণক্যে’র প্রয়াণে শোকাতুর ফিরহাদ হাকিম (Firhad Hakim Mukul Roy)।

স্মৃতিচারণ করতে গিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “অত্যন্ত আপন, অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন মুকুলদা। মিষ্টভাষী, সুন্দর ব্যবহার ছিল তাঁর। বিপদে-আপদে জানতাম মুকুলদা ঠিক সুরাহা করবেন।” কিন্তু এই মেদুর স্মৃতিচারণের মধ্যেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বলেন, বিজেপির (BJP News) অত্যাচারে-ভয়ে তিনি পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন, আজ তিনি মারা গেলেন।

‘মমতাদির ডান হাত’

মুকুল রায়ের রাজনৈতিক পরিচয় আদতে তৃণমূলের (TMC Mukul Roy) জন্মলগ্নের সমার্থক। ফিরহাদ মনে করিয়ে দিয়েছেন, দল গঠনের সময় থেকেই তিনি ছিলেন নেত্রীর ছায়াসঙ্গী। তাঁর কথায়, “পার্টি তৈরির সময় থেকেই মুকুলদা ছিলেন। মমতাদির ডান হাত বলতে যা বোঝায়, তিনি ঠিক তাই ছিলেন।” নয়ের দশকের গোড়ায় কংগ্রেসি রাজনীতি থেকে যে পরিচয় শুরু হয়েছিল, ১৯৯৭ সালে তৃণমূল গঠনের সময় তা পূর্ণতা পায়। দলের প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে রেলমন্ত্রী— তৃণমূলের অন্দরে মুকুলের জায়গা ছিল মমতার ঠিক পরেই।

বাধ্যবাধকতা না কি বিচ্যুতি?

২০১৭ সালে মুকুল রায়ের বিজেপিতে যোগদান ছিল বাংলার রাজনীতির সবথেকে বড় অঘটন। সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, “বিজেপির অত্যাচারে, ভয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। সেদিন থেকে লড়াই। একদিকে আদর্শ, একদিকে বাধ্যবাধ্যতা। আজ মারা গেলেন।”

উল্লেখ্য, ২০১৯-এর লোকসভায় বিজেপিকে ১৮টি আসন জেতানোর নেপথ্যে মুকুলের ‘সাংগঠনিক’ মগজকেই কৃতিত্ব দেয় দিল্লির শীর্ষ নেতৃত্ব। কিন্তু ২০২১-এর বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর থেকে জিতেও বিজেপিতে মন টেকেনি তাঁর। সপুত্র ফিরে এসেছিলেন পুরনো ঘরে। মমতা বন্দ্যোপাধ্যায় সে দিন ঘরের ছেলেকে স্বাগত জানালেও অসুস্থতা আর ব্যক্তিগত শোক (স্ত্রী কৃষ্ণা রায়ের মৃত্যু) মুকুলকে রাজনীতির মূল স্রোত থেকে ধীরে ধীরে সরিয়ে দেয়।

শেষ অঙ্ক কাঁচরাপাড়ায়

প্রত্যাবর্তনের পর মুকুলের অসংলগ্ন কথাবার্তা নিয়ে রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা হয়েছিল। কখনও নিজেকে ‘তৃণমূলের বিজেপি’ বলেছেন, কখনও বা নিখোঁজ হয়ে হঠাৎ দিল্লি চলে গিয়েছেন। ফিরহাদ হাকিমও স্বীকার করে নিয়েছেন, মুকুল রায়ের শেষ জীবনটা কেটেছে এক কঠিন দোলাচলের মধ্যে। জীবনের শেষ কয়েকটা মাস কাঁচরাপাড়ার বাড়িতে লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন কোমায় চলে গিয়েছিলেন। রবিবার রাতে তাঁর প্রয়াণের সঙ্গে সঙ্গেই শেষ হল এক বিশেষ ঘরানার সাংগঠনিক রাজনীতির জমানাও। 


```