Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

Yuva Sathi: বেকার ভাতা মাত্র ৫ বছরের জন্যই দেবে সরকার, বিশ বছরের জন্য নয়, বিজ্ঞপ্তি নবান্নর

লোকমুখে ‘বেকার ভাতা’ (bekar bhata scheme 2026) নামে পরিচিত হলেও, সরকারি নথিতে এর নাম যুব সাথী প্রকল্প। বাজেট তথা ভোট অন অ্যাকাউন্ট ঘোষণার (৫ ফেব্রুয়ারি) পর দ্রুততার সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নে নেমেছে নবান্ন।

Yuva Sathi: বেকার ভাতা মাত্র ৫ বছরের জন্যই দেবে সরকার, বিশ বছরের জন্য নয়, বিজ্ঞপ্তি নবান্নর

গ্রাফিক্স দ্য ওয়াল।

রফিকুল জামাদার

শেষ আপডেট: 14 February 2026 18:01

রফিকুল জামাদার

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা যুব সাথী প্রকল্প (Yuva Sathi Scheme) নিয়ে শেষমেশ জল্পনার অবসান হল। নবান্নের তরফে জারি হওয়া চূড়ান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে—এই তথাকথিত বেকার ভাতা কোনওভাবেই ২০ বছরের জন্য নয়, সর্বোচ্চ মাত্র ৫ বছর পর্যন্তই মিলবে। অর্থাৎ কোনও যুবক বা যুবতী সর্বোচ্চ ৫ বছর এই ভাতা পাবেন। ২১ বছর বয়সে ভাতা পাওয়া শুরু হলে ৪০ বছর পর্যন্ত পাওয়া যাবে না। তাছাড়া ভাতা পাওয়ার ৫ বছরের মধ্যে চাকরি পেয়ে গেলে বা কর্মসংস্থান হয়ে গেলে তাঁর জন্য ভাতা বন্ধ হয়ে যাবে। শুক্রবার রাতে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে যোগ্যতা, আবেদন পদ্ধতি, ভেরিফিকেশন থেকে শুরু করে ভাতা বন্ধ হওয়ার শর্ত পর্যন্ত সবই পরিষ্কার করা হয়েছে।

লোকমুখে ‘বেকার ভাতা’ (bekar bhata scheme 2026) নামে পরিচিত হলেও, সরকারি নথিতে এর নাম যুব সাথী প্রকল্প। বাজেট তথা ভোট অন অ্যাকাউন্ট ঘোষণার (৫ ফেব্রুয়ারি) পর দ্রুততার সঙ্গে এই প্রকল্প বাস্তবায়নে নেমেছে নবান্ন।

শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতেই এই প্রকল্প। ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী—এ বছর ১ এপ্রিল কারও বয়স ২১ থেকে ৪০-এর মধ্যে থাকলে তবেই ভাতা পাবেন। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ ৫ বছর অথবা চাকরি/অন্য সরকারি স্কিমে নথিভুক্ত হওয়া পর্যন্ত (যেটা আগে হবে) এই ভাতা পাওয়া যাবে। অর্থাৎ, আজীবন নয়—চাকরি পাওয়া বা অন্য স্কিমে ঢুকলেই এই ভাতা বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে
প্রকল্পটি রাজ্যজুড়ে কার্যকর হবে
মাসে ১,৫০০ টাকা DBT-র মাধ্যমে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে
ভাতা মিলবে সর্বোচ্চ ৫ বছর
বছরে একবার ‘লাইভ স্ট্যাটাস’ জানানো বাধ্যতামূলক
লাইভ স্ট্যাটাস আপডেট না করলে ভাতা বন্ধ হওয়ার কথাও স্পষ্ট করে বলা হয়েছে।

কারা পাবেন বেকার ভাতা: যোগ্যতার শর্ত (Yuva Sathi | Bekar Bhata | How to apply)

আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী বেকার বা কর্মহীন হতে হবে। অন্তত মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। চাকরি পেলে, অন্য স্কিমে ঢুকলে বা অযোগ্য হলে কর্তৃপক্ষকে তা জানানো বাধ্যতামূলক।

কীভাবে আবেদন করবেন ( Yuva Sathi- Bekar Bhata Form)

বিধানসভা কেন্দ্রভিত্তিক ক্যাম্প থেকে বিনামূল্যে আবেদনপত্র পাওয়া যাবে
যুব দফতরের ওয়েবসাইট থেকেও ফর্ম ডাউনলোড করা যাবে
wbsportsandyouth.gov.in
sportsandyouth.wb.gov.in
সই করা আবেদনপত্র সংশ্লিষ্ট ক্যাম্পেই জমা দিতে হবে

আবেদনপত্রের সঙ্গে যে নথি লাগবে (Yuva Sathi documents)

সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি (সই-সহ)
আধার কার্ড
মাধ্যমিক/সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড
মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
SC/ST/OBC সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
ভোটার কার্ড
ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠা
ক্যানসেলড চেক
বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে—ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু আবেদনকারীর নামে হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্ট গ্রহণযোগ্য নয়।


```