দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট (Supreme Court) জানায়, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র (DA News) অন্তত ২৫ শতাংশ দ্রুত পরিশোধ করতে হবে রাজ্যকে।

মুখ্যসচিব-অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস
শেষ আপডেট: 13 February 2026 19:50
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court News) নির্দেশের এক সপ্তাহ পরেও বকেয়া মহার্ঘ ভাতা (DA)-র ২৫ শতাংশ না মেটানোয় রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের দুই আমলাকে আদালত অবমাননার নোটিস পাঠালেন মামলাকারীরা। শুক্রবার সেই নোটিস পাঠানো হয়েছে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী (CS Nandini Chakraborty) এবং অর্থসচিব প্রভাতকুমার মিশ্রের উদ্দেশে (Contempt of court)।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট (Supreme Court) জানায়, সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র (DA News) অন্তত ২৫ শতাংশ দ্রুত পরিশোধ করতে হবে রাজ্যকে। পাশাপাশি বাকি ৭৫ শতাংশ কীভাবে এবং কোন সময়সীমার মধ্যে মেটানো হবে, তা নির্ধারণ করতে আদালতের নির্দেশেই একটি কমিটি গঠন করা হয়।
এর আগেও, গত বছরের ১৬ মে শীর্ষ আদালত রাজ্যকে (West Bengal News) চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা শেষ হয় ২৭ জুন। তবে তখন রাজ্য সরকার অতিরিক্ত ছ’মাস সময় চেয়ে আদালতের দ্বারস্থ হয় (DA)।
১৬ মে-র ওই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। প্রথমে আদালত বকেয়া ডিএ-র ৫০ শতাংশ পরিশোধের কথা বললেও, রাজ্যের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhvi) জানান, একসঙ্গে ৫০ শতাংশ দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়, তাতে আর্থিক সঙ্কট তৈরি হবে। এরপর আদালত অন্তত ২৫ শতাংশ মেটানোর নির্দেশ দেয়। ২০০৯ সালের অগস্ট থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ-র ওই অংশ পরিশোধের কথাই বলা হয় (DA News)।
পরবর্তীতে সময় বৃদ্ধির আবেদন জানিয়ে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সম্প্রতি সেই মামলার রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, ডিএ সরকারি (State Govt DA) কর্মচারীদের আইনি অধিকার। ফলে ২৫ শতাংশ বকেয়া পরিশোধ করতেই হবে। অর্থাৎ, আগের অবস্থানেই অনড় থাকে আদালত।
কিন্তু নির্দেশ জারির এক সপ্তাহ পরেও অর্থ মেটানো হয়নি বলে অভিযোগ। সেই প্রেক্ষিতেই আদালত অবমাননার নোটিস পাঠানো হল রাজ্যের দুই শীর্ষ আমলাকে। ফলে ডিএ বিতর্কে চাপ আরও বাড়ল রাজ্য সরকারের উপর।