মুখ্যমন্ত্রী এর পোশাকি নাম দিলেও লোকমুখে তা বেকার ভাতা (bekar bhata scheme 2026) বলেই পরিচিত হয়ে গেছে। এখন এক শ্রেণির যুবদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে কারা এই ভাতা পাওয়ার যোগ্য, কীভাবে আবেদন করতে হবে তা নিয়ে।

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 14 February 2026 21:47
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা যুব সাথী স্কিম (Yuva Sathi Scheme) দ্রুত বাস্তবায়নের জন্য নবান্নের ক্ষিপ্রতা এখন চোখে পড়ার মতই। ৫ ফেব্রুয়ারি বাজেট তথা ভোট অন অ্যাকাউন্ট ঘোষণা হয়েছে। শুক্রবার রাতে এই প্রকল্পের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল সরকার। মুখ্যমন্ত্রী এর পোশাকি নাম দিলেও লোকমুখে তা বেকার ভাতা (bekar bhata scheme 2026) বলেই পরিচিত হয়ে গেছে। এখন এক শ্রেণির যুবদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে কারা এই ভাতা পাওয়ার যোগ্য, কীভাবে আবেদন করতে হবে তা নিয়ে।
যুব সাথী প্রকল্পটি ঠিক কী? (Banglar Yuva Sathi Scheme or Bekar Bhata Scheme)
শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য এই আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছে সরকার। ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী (০১.০৪.২০২৬ তারিখে) এবং মাধ্যমমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এই সহায়তা সর্বোচ্চ ৫ বছর বা চাকরি/অন্য কোনও স্কিমে নথিভুক্ত হওয়া পর্যন্ত (যেটা আগে হবে) মিলবে।
বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে
প্রকল্পটি রাজ্যজুড়ে চালু হবে।
মাসিক আর্থিক সহায়তা ১৫০০ টাকা।
টাকা কীভাবে জমা পড়বে: যোগ্য প্রার্থীর আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার) মারফত।
মেয়াদ: সর্বোচ্চ ৫ বছর।
কারা পাবেন এই সুবিধা: যোগ্যতার শর্ত (Yuva sathi Prakalpa elligibility)
১. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. ০১.০৪.২০২৬ তারিখে বয়স ২১–৪০ বছরের মধ্যে থাকতে হবে।
৩. বেকার বা কর্মহীন হলে তবেই ভাতা পাবেন।
৪. মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
আরও বলা হয়েছে, প্রার্থী চাকরি পেয়ে গেলে/অন্য স্কিমে ঢুকলে বা অযোগ্য হলে কর্তৃপক্ষকে জানাতে হবে।
কীভাবে আবেদন করবেন: ফর্ম কোথায় পাওয়া যাবে (Yuva Sathi Form / Bekar Bhata Form – how to apply)
আবেদনপত্র বিধানসভা কেন্দ্রভিত্তিক ক্যাম্পে বিনামূল্যে পাওয়া যাবে।
ফর্ম যুব দফতরের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে— বিজ্ঞপ্তিতে wbsportsandyouth.gov.in এবং sportsandyouth.wb.gov.in ওয়েসবাইটের উল্লেখ রয়েছে।
যোগ্য প্রার্থীদের সই করা করা আবেদনপত্র ক্যাম্পে জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে কোন কোন নথি লাগবে (Yuva Sathi documents)
বিজ্ঞপ্তির তালিকা অনুযায়ী আবেদনপত্রের সঙ্গে স্বপ্রত্যয়িত কপি জমা দিতে হবে—
সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি (সই-সহ)
আধার কার্ড
মাধ্যমমিক/সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড
মার্কশিট/শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
OBC/SC/ST সার্টিফিকেট (যদি প্রযোজ্য)
ভোটার কার্ড
ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠা (অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক অ্যাড্রেস, IFS/MICR ইত্যাদির বিবরণসহ)
ক্যানসেলড চেক (বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটি শুধু আবেদনকারীর নামে হওয়া দরকার, জয়েন্ট অ্যাকাউন্ট চলবে না)
ভেরিফিকেশন কীভাবে হবে?
ক্যাম্পে জমা পড়া আবেদন সরকার নির্ধারিত অফিসাররা যাচাই করবেন।
যাচাইয়ের পর নির্দিষ্ট ফরম্যাটে আবেদনকারীর তথ্য নথিভুক্ত করে যোগ্যদের তালিকা সুপারিশ করা হবে। কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে প্রক্রিয়া সম্পন্ন করবেন পুরসভার কমিশনার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বছরে একবার ‘লাইভ স্ট্যাটাস’ জানাতে হবে। তা দিতে ভুলে গেলে ভাতা বন্ধও হতে পারে।