Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজেশ কুমার কি প্রার্থী হচ্ছেন? বড় চমক থাকতে পারে বিজেপির তালিকায়

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যে পুরোপুরি ব্রাত্য করে রেখেছিলেন তা পুরোপুরি বলা যাবে না। আবার তৃণমূলের তৃতীয় মেয়াদে যে বিশেষ গুরুত্ব পেয়েছেন তাও নয়। সেই তিনি, উনিশের লোকসভা ভোটের সময়ে কলকাতার পুলিশ কমিশনার পদে থাকা আইপিএস অফিসার রাজেশ কুমার (Rajesh Kumar IPS) এবার বিজেপি-র প্রার্থী (BJP Candidate list 2026 West Bengal) হতে পারেন। রাজনীতিতে শেষ মুহূর্তেও অনেক সিদ্ধান্ত বদলে যায়। তেমন কোনও অঘটন না ঘটলে দক্ষিণবঙ্গের কোনও শিল্পাঞ্চল থেকে পদ্মফুল প্রতীকে বিধানসভা ভোটে (West Bengal Assemble Election 2026) লড়তে পারেন রাজেশ।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজেশ কুমার কি প্রার্থী হচ্ছেন? বড় চমক থাকতে পারে বিজেপির তালিকায়

রফিকুল জামাদার

শেষ আপডেট: 19 March 2026 15:04

রফিকুল জামাদার

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে যে পুরোপুরি ব্রাত্য করে রেখেছিলেন তা পুরোপুরি বলা যাবে না। আবার তৃণমূলের তৃতীয় মেয়াদে যে বিশেষ গুরুত্ব পেয়েছেন তাও নয়। সেই তিনি, উনিশের লোকসভা ভোটের সময়ে কলকাতার পুলিশ কমিশনার পদে থাকা আইপিএস অফিসার রাজেশ কুমার (Rajesh Kumar IPS) এবার বিজেপি-র প্রার্থী (BJP Candidate list 2026 West Bengal) হতে পারেন। রাজনীতিতে শেষ মুহূর্তেও অনেক সিদ্ধান্ত বদলে যায়। তেমন কোনও অঘটন না ঘটলে দক্ষিণবঙ্গের কোনও শিল্পাঞ্চল থেকে পদ্মফুল প্রতীকে বিধানসভা ভোটে (West Bengal Assemble Election 2026) লড়তে পারেন রাজেশ।

রাজেশ কুমার ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার। পুলিশ মহলেই কথিত রয়েছে, রাজেশের অতিশয় ঘনিষ্ঠ বন্ধু যদি কেউ থেকে, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন প্রাক্তন ডিজি রাজীব কুমার। রাজীবকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় মনোনয়ন দিয়েছেন। তিনি এখন তৃণমূল সাংসদ। আর রাজেশ চললেন বিজেপিতে। রাজেশের সঙ্গে শুভেন্দু অধিকারীর সুসম্পর্কেরও একটি অধ্যায় রয়েছে।

রাজেশের সঙ্গে দিল্লির বিজেপি নেতাদের অনেকেরই দীর্ঘদিনের পরিচয়। কেন্দ্রে ইউপিএ সরকার গঠনের পর রাজেশ একদা তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রাইভেট সেক্রেটারি হওয়ার চেষ্টা করেছিলেন। শেষমেশ সেই ইচ্ছাপূরণ হয়নি। সেই সময়ে তৃণমূল ইউপিএ-র শরিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মন্ত্রিসভায় ৬ জন প্রতি মন্ত্রী ছিল তৃণমূলের। তৎকালীন প্রতি মন্ত্রী সৌগত রায়ের প্রাইভেট সেক্রেটারি হয়েছিলেন রাজেশ। পরে মুকুল রায় মন্ত্রী হওয়ার পর তাঁর ব্যক্তিগত সচিব ছিলেন তিনি। কেন্দ্রে পালা বদলের পর তৎকালীন বিজেপির মন্ত্রী চন্দ্রেশ কুমার কাটৌচের ওএসডিও ছিলেন রাজেশ কুমার।

২০১৬ সালে বিধানসভা ভোটের পর মুকুল রায়ের সুপারিশেই রাজেশ কুমারকে কলকাতায় ফিরিয়ে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাজ্যের গোয়েন্দা বিভাগ তথা সিআইডি-র এডিজি করা হয়েছিল। কিন্তু মুকুল রায় পরের বছর অর্থাৎ ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই নবান্নের সন্দেহের চোখে পড়েন। তাঁকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে পাঠিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এহেন রাজেশের ভূমিকা ২০১৯ সালে লোকসভা ভোটেও খুব তাৎপর্যপূর্ণ ছিল। লোকসভা ভোটের সময়ে কলকাতার পুলিশ কমিশনার পদে তাঁকে বসিয়েছিল নির্বাচন কমিশন। অনেকে মনে করেন, মুকুল রায়ের সুপারিশেই তা হয়েছিল।

উনিশের লোকসভা ভোটের পর রাজেশ কুমারকে ফের পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মেম্বার সেক্রেটারি করা হয়। সেই সময়ে পরিবেশ মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সুবাদেই শুভেন্দুর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় রাজেশের।

রাজনৈতিক সূত্রের মতে, বিজেপি ও শুভেন্দুর সঙ্গে দীর্ঘদিনের সু-সম্পর্কই রাজেশের প্রার্থীব হওয়ার জন্য ইতিবাচক হয়ে উঠছে। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা বৃহস্পতিবার বিকেলে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার তাতে রাজেশ কুমারের নাম থাকে কিনা এবং তাঁকে কোন আসন থেকে প্রার্থী করা হয়।


```