Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

'চমকাবেন না, যেখানে বাধা পাব গাড়ি ঘুরিয়ে থানায় আসব', ভবানীপুর থানায় ঢুকে বলে এলেন শুভেন্দু

তাঁর প্রচারের প্রথম দিনই ওই কেন্দ্রে দেখা যায় স্লোগান-যুদ্ধ। একদিকে তৃণমূল এবং অন্যদিকে বিজেপি - দুই দলই স্লোগান তুলতে থাকে। কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তখন, যখন প্রচার শেষে শুভেন্দু সটান চলে যান ভবানীপুর থানায়।

'চমকাবেন না, যেখানে বাধা পাব গাড়ি ঘুরিয়ে থানায় আসব', ভবানীপুর থানায় ঢুকে বলে এলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 March 2026 13:57

দ্য ওয়াল ব্যুরো: এবারের রাজ্য বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2026) নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার ভবানীপুরে প্রচারও শুরু করেছেন তিনি। তবে তাঁর প্রচারের প্রথম দিনই ওই কেন্দ্রে দেখা যায় স্লোগান-যুদ্ধ। একদিকে তৃণমূল এবং অন্যদিকে বিজেপি - দুই দলই স্লোগান তুলতে থাকে। কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় তখন, যখন প্রচার শেষে শুভেন্দু সটান চলে যান ভবানীপুর থানায়।

ভবানীপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, বিজেপি নেতা-কর্মীদের হুমকি দিচ্ছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের কথাতেই এই কাজ করছে তাঁরা। শুভেন্দু সংবাদমাধ্যমে বলেন, ''আমি শুধু বলতে এসেছিলাম যে তৃণমূল কথায় এগুলো করবেন না। পুলিশের ক্ষমতাকে অপব্যবহার করবেন না। আর চমকাবেনও না।'' শুভেন্দু স্পষ্ট বলেন, এই কেন্দ্রের একজন প্রার্থী হিসেবে তাঁকে অবাধ প্রচার করতে দিতে হবে। কোথাও কোনও বাধা পেলে তিনি সোজা গাড়ি ঘুরিয়ে ভবানীপুর থানায় চলে আসবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে ভোটের ফল কী হতে চলেছে তা নিয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্টত বলেন, ''আমি জানি, আমি জিতব। শুধু চাই অবাধ ভোট হোক। প্রার্থীরা নিজেদের মতো করে শান্তিপূর্ণ প্রচার করুক। যে যাঁর কথা বিনা বাধায় বলুক। তারপর সিদ্ধান্ত নেবে জনগণ, যা ফল হবে মাথা পেতে নেব।'' তবে এও মনে করিয়ে দেন, জনতা সিদ্ধান্ত নিয়েছে, বিজেপি জিতবেই, নরেন্দ্র মোদী জিতবেন।

ভবানীপুর কেন্দ্রে কেন প্রার্থী হলেন তিনি? শুভেন্দু পরিষ্কার বলেন, ''মোদীজি নির্দেশ দিয়েছিলেন যে দুই কেন্দ্রে আমাকে লড়তে হবে। মমতাকো হারানা জরুরি হ্যায় (মমতাকে হারানো জরুরি)। তাঁর নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত। আমি জিতব এবং তারপর মোদীজি বলে দেবেন আমাকে কী করতে হবে। সবার আগে মমতাকে সরাতে হবে।''

এদিকে ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে ফের আইনি লড়াইয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ও বিস্তারিত তথ্য না পাওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার আগেই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন বিজেপি নেতা।

শুভেন্দুর অভিযোগ, তাঁর বিরুদ্ধে কতগুলি মামলা রয়েছে, সেই বিষয়ে পুলিশ কোনও নির্দিষ্ট তথ্য দিচ্ছে না। অথচ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে ফর্ম-২৬ জমা দিতে হয়। সেই হলফনামায় ব্যক্তিগত তথ্যের পাশাপাশি সমস্ত অপরাধমূলক মামলার বিস্তারিত উল্লেখ বাধ্যতামূলক। তাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী। 


```