Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

উলুবেড়িয়ায় বাড়ি থেকে উদ্ধার পাহাড়ি টিয়ার ঝাঁক, গ্রেফতার আন্তঃরাজ্য পাখি পাচারকারী

তল্লাশি চালিয়ে তার ঘর থেকে উদ্ধার হয় ১৫টি পাহাড়ি চন্দনা টিয়া, যা অ্যালেক্সান্দ্রিন প্যারাকিট নামেও পরিচিত। সঙ্গে সঙ্গেই পুলিশ পাখিগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অনুপ গায়েনকে গ্রেফতার করে। 

উলুবেড়িয়ায় বাড়ি থেকে উদ্ধার পাহাড়ি টিয়ার ঝাঁক, গ্রেফতার আন্তঃরাজ্য পাখি পাচারকারী

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 19 February 2026 19:33

দেবাশিস গুছাইত, হাওড়া: পাখি পাচারের খবর পেয়ে হানা দিয়েছিল পুলিশ। সঙ্গে ছিল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।  ১৫টি দেশীয় প্রজাতির টিয়া পাখি-সহ গ্রেফতার করা হয়েছে অনুপ গায়েন নামে এক আন্তঃরাজ্য পাখি পাচারকারীকে।

পুলিশ সূত্রে খবর, খোলাবাজারে দীর্ঘদিন ধরে টিয়া, ময়না, শালিক-সহ বিভিন্ন দেশীয় পাখি অবাধে বিক্রির অভিযোগ আসছিল। সেই সূত্র ধরেই বুধবার সন্ধ্যায় উলুবেড়িয়া থানার একটি বিশেষ দল ও স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ এনভায়রনমেন্ট সেভিয়ার ট্রাস্ট-এর সদস্যরা উলুবেড়িয়া বাজারপাড়ায় অনুপ গায়েনের বাড়িতে ক্রেতা সেজে যান।

পাখি দেখাতে অভিযুক্ত তাঁদের বাড়িতে নিয়ে যায়। তারপরেই তল্লাশি চালিয়ে তার ঘর থেকে উদ্ধার হয় ১৫টি পাহাড়ি চন্দনা টিয়া, যা অ্যালেক্সান্দ্রিন প্যারাকিট নামেও পরিচিত। সঙ্গে সঙ্গেই পুলিশ পাখিগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অনুপ গায়েনকে গ্রেফতার করে। খবর দেওয়া হয় বন দফতরে। রাতেই বন বিভাগের আধিকারিকরা থানায় পৌঁছে পাখিগুলিকে নিজেদের হেফাজতে নেন এবং ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেন।

ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হয়। বন দফতরের দাবি, জেরায় অনুপ স্বীকার করেছে, পাঞ্জাব ও ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্য থেকে দেশীয় টিয়া ও ময়না পাখি পাচার করে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাটবাজারে বিক্রি করা হত। এই চক্রে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের।

স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অর্ঘ্য মল্লিক জানান, ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী টিয়া, ময়না, শালিক-সহ সমস্ত দেশীয় পাখি ধরা, পোষা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাঁর দাবি, এই বেআইনি ব্যবসার বিরুদ্ধে পুলিশ ও বন দফতর যেন কড়া পদক্ষেপ গ্রহণ করে। পুলিশ ও বন দফতর যৌথভাবে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।


```