Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সিদ্ধিনাথকে ডিজি করল কমিশন, কলকাতার সিপি হলেন অজয় নন্দা, বদলের কথা আগেই লিখেছিল 'দ্য ওয়াল'

সুপ্রতীম সরকারের বদলে কলকাতার সিপি হলেন অজয়কুমার নন্দা। ডিজি ও আইজিপি হলেন সিদ্ধিনাথ গুপ্তা।

সিদ্ধিনাথকে ডিজি করল কমিশন, কলকাতার সিপি হলেন অজয় নন্দা, বদলের কথা আগেই লিখেছিল 'দ্য ওয়াল'

জ্ঞানেশ কুমার, সিদ্ধিনাথ গুপ্তা ও অজয় নন্দা।

রফিকুল জামাদার

শেষ আপডেট: 16 March 2026 12:23

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিকেলে বাংলায় বিধানসভা ভোটের (West Bengal Election 2026) দিন ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। তার পর রাত ১২টার আগেই রাজ্যের পুলিশের ডিজি পদ থেকে পীযূষ পাণ্ডে ও কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতীম সরকারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন (DG CP Change)। দ্য ওয়ালে সেই খবর সবার আগে প্রকাশ হয়েছিল। সোমবার সকাল হতেই পরিবর্ত দুই পুলিশ কর্তার নাম জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)।

ভোটের সময়ে রাজ্য পুলিশের নতুন ডিজি কে হতে পারেন সে ব্যাপারেও রবিবার মধ্য রাতে স্পষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছিল 'দ্য ওয়াল'। হয়েছেও তাই। রাজ্য পুলিশের নতুন ডিজি করা হয়েছে আইপিএস অফিসার সিদ্ধিনাথ গুপ্তাকে। সুপ্রতীম সরকারকে সরিয়ে কলকাতা পুলিশের নতুন কমিশনার করা হয়েছে সিনিয়র আইপিএস অফিসার অজয় নন্দাকে।

পাশাপাশি, ADG আইনশৃঙ্খলা বিনীত গোয়েলকে সরিয়ে সেই জায়গায় আনা হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে।

সিদ্ধিনাথ গুপ্তা রাজ্য পুলিশের ডিজি পদের জন্য যোগ্য ছিলেন। তাঁর নাম নিয়ে আগেও আলোচনা হয়েছিল। কিন্তু নবান্ন শেষমেশ তাঁকে ডিজি পদের জন্য বেছে নেয়নি। অজয় নন্দাও সৎ এবং একনিষ্ঠ বলে পরিচিত। তবে নন্দাও নবান্নের গুডবুকে ছিলেন না। তাই তাঁকে লঘুতর দায়িত্বে রাখা হয়েছিল।

রবিবার ভোট ঘোষণার পরপরই রাজ্যের মুখ্য সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকেও সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নয়াদিল্লির নির্বাচন সদনের নির্দেশ অনুযায়ী, আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে (১৯৯৩ ব্যাচ) পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি সিনিয়র আইএএস অফিসার সঙ্ঘমিত্রা ঘোষকে (১৯৯৭ ব্যাচ) স্বরাষ্ট্র সচিব তথা প্রিন্সিপাল সেক্রেটারি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পদে বসানো হয়েছে।

রবিবার রাতে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর থেকে তখনও মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর উদ্দেশে পাঠানো চিঠিতে জানানো হয়, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই নির্দেশে স্পষ্ট ভাবে আরও বলা হয় যে এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট অফিসাররা দায়িত্ব গ্রহণ করেছেন কি না তার রিপোর্ট ১৬ মার্চ অর্থাৎ সোমবার বিকেল ৩টের মধ্যে কমিশনকে জানাতে হবে।


```