Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশ

রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকেও সরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন, গোড়া থেকে কড়া দাওয়াই

ঘড়ির কাঁটা ১২টা পার করার আগেই রাজ্যের পুলিশের ডিজি পদ থেকে পীযূষ পাণ্ডে ও কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতীম সরকারকে সরিয়ে দিল নির্বাচন কমিশনার।

রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনারকেও সরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন, গোড়া থেকে কড়া দাওয়াই

জ্ঞানেশ কুমার, পীযূষ পাণ্ডে ও সুপ্রতীম সরকার।

রফিকুল জামাদার

শেষ আপডেট: 16 March 2026 00:50

দ্য ওয়াল ব্যুরো:  রবিবাসরীয় বিকেলে বাংলায় বিধানসভা ভোটের (West Bengal Election 2026) নির্ঘণ্ট ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC Gyanesh Kumar)। 

তার পর ঘড়ির কাঁটা ১২টা পার করার আগেই রাজ্যের পুলিশের ডিজি পদ থেকে পীযূষ পাণ্ডে ও কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতীম সরকারকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়ে দিল নির্বাচন কমিশনার। শেষ পর্যন্ত যদি কোনও অঘটন না ঘটে তাহলে সোমবার ১৬ মার্চ সূর্যাস্তের আগেই পুলিশের এই শীর্ষ দুই পদে নতুন মুখ দেখা যাবে।

জানিয়ে রাখা দরকার, সবার আগে এই খবর ব্রেক করছে দ্য ওয়াল। এখন কৌতূহলের বিষয় হল, রাজ্য পুলিশের নতুন ডিজি ও কলকাতা পুলিশের নতুন কমিশনার কে হতে পারে?

সরকারের শীর্ষ সূত্রে খবর, দুঁদে দুই পুলিশ কর্তাকে এই দুই পদে নিয়োগ করা হবে। এঁদের মধ্যে একজন রাজ্য পুলিশের ডিজি পদের জন্য যোগ্য ছিলেন। কিন্তু নবান্ন তাঁকে ডিজি পদের জন্য বেছে নেয়নি। দ্বিতীয় আইপিএস কর্তাও সৎ এবং একনিষ্ঠ বলে পরিচিত। কিন্তু ক্ষমতার অলিন্দে আলোচনা যে তিনি নবান্নের গুড বুকে ছিলেন না। তাই তাঁকে তুলনামূলক ভাবে লঘু দায়িত্ব দিয়ে রাখা হয়েছিল।

এর আগে এদিনই রাজ্যের মুখ্য সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে (১৯৯৩ ব্যাচ) পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ করার কথা বলা হয়েছে। পাশাপাশি আইএএস অফিসার সঙ্গমিত্রা ঘোষকে (১৯৯৭ ব্যাচ) প্রিন্সিপাল সেক্রেটারি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পদে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের মুখ্যসচিবের উদ্দেশে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট অফিসাররা দায়িত্ব গ্রহণ করেছেন কি না তার রিপোর্ট ১৬ মার্চ অর্থাৎ সোমবার বিকেল ৩টার মধ্যে কমিশনকে জানাতে হবে।

এছাড়াও কমিশন জানিয়েছে, যেসব কর্মকর্তাকে বর্তমান দায়িত্ব থেকে সরানো হচ্ছে, তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও পদে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিয়োগ করা যাবে না।


```