Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

SSC Tainted List: 'দাগি' তালিকা প্রকাশের পর কোন পথে রাজ্য? কী প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর

২০২২ সালে প্রকাশ্যে আসে নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam)। টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি-সিবিআই (ED-CBI)।

SSC Tainted List: 'দাগি' তালিকা প্রকাশের পর কোন পথে রাজ্য? কী প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর

ব্রাত্য বসু (ফাইল চিত্র)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 August 2025 00:57

দ্য ওয়াল ব্যুরো: ২৬ হাজার চাকরি বাতিল ইস্যুতে কার্যত কোণঠাসা রাজ্যের তৃণমূল সরকার (TMC)। বিরোধী দল থেকে শুরু করে চাকরি হারিয়ে 'যোগ্য' শিক্ষকদের একাংশ শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন। এরইমধ্যে শনিবার 'দাগি' শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (SSC)। এরপরই পরিস্থিতি আরও সরগরম। এবার কি করবে রাজ্য, এই 'দাগি' তালিকা (SSC Tainted List) নিয়ে কী জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে তালিকা প্রকাশ হয়েছে। আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (শ্রীরামপুর সাংসদ) বিষয়টি দেখছেন। এসএসসিও (SSC) তাদের দায়িত্ব পালন করছে। আমরাও কোর্ট যেভাবে বলছে, তেমন কাজ করছি।'

২০২২ সালে প্রকাশ্যে আসে নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam)। টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি-সিবিআই (ED-CBI)। তিন বছর পরও জেলবন্দি তিনি।  প্রসঙ্গত, ২০২১-সালে ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী করা হয়। গত বছর কলকাতা হাইকোর্ট ২০১৬-র প্যানেল বাতিল করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য। চলতি বছরের এপ্রিল মাসে হাইকোর্টের রায় বহাল রেখে ২৬ হাজার চাকরি বাতিল করে শীর্ষ আদালত। এরপর বিস্তর জলঘোলা হয়।

অবশেষে শনিবার রাত ৮টা নাগাদ 'দাগি'দের তালিকা প্রকাশ করে এসএসসি। ৩৩ পাতার তালিকায় নাম রয়েছে ১ হাজার ৮০৪ জনের। চাঞ্চল্যকর তথ্যটি হল, এঁদের মধ্যে ১ হাজার ৪০০ জন নতুন করে নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন করেছিলেন। নাম মিলিয়ে এদিন ২ হাজার ১৬০টি অ্যাডমিট বাতিল করে স্কুল সার্ভিস কমিশন।

এনিয়ে 'যোগ্য' চাকরিহারাদের বক্তব্য, 'চাল-কাঁকড় আলাদা করা গেল কিন্তু আমাদের শাস্তি লাঘব হয়নি।' চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল (Chinmay Mondal) বলেন, "আমরা বারবার বিকাশ ভবন, নবান্নে জানিয়েছি এই তালিকা প্রকাশ করার কথা। দু'বছর ধরে অনুরোধ করেছি, দাবি জানিয়েছি। যখন দরকার ছিল তখন শুনল না। আজকে চাকরি চলে যাওয়ার পর, পরীক্ষার আগে, সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে তালিকা দেওয়া হল।" 


```