Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বিধানসভা ভোটের আবহেই ইডির তলব রথীন, দেবাশিস, সুজিতকে! 'সময়' নিয়ে প্রশ্ন তৃণমূলের

এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, কেন একের পর এক তৃণমূলের প্রার্থীদেরই তলব করা হচ্ছে। ভোটের আগে রাজ্যজুড়ে বেআইনি অর্থ উদ্ধারে ইডি সক্রিয় হয়েছে ঠিকই, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল নগদ উদ্ধারও হয়েছে।

বিধানসভা ভোটের আবহেই ইডির তলব রথীন, দেবাশিস, সুজিতকে! 'সময়' নিয়ে প্রশ্ন তৃণমূলের

রথীন ঘোষ, দেবাশিস কুমার এবং সুজিত বসু

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 April 2026 16:54

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রাক্কালে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র সক্রিয়তা ঘিরে চর্চা তুঙ্গে। জমি দখল সংক্রান্ত মামলায় রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক এবং তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে আবারও তলব করেছিল ইডি (ED)। শুক্রবার সকালে তিনি নির্দিষ্ট সময়েই হাজিরা দেন সিজিও কমপ্লেক্সে।

একই সময়ে ইডি আরও চাপ বাড়িয়েছে রাজ্যের শাসক দলের উপর। দুই বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজিত বসু ও রথীন ঘোষকেও পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছে ইডি। তাঁদের যথাক্রমে ৬ এপ্রিল এবং ৮ এপ্রিল হাজিরা দিতে বলা হয়েছে। ফলে নির্বাচনের মুখে তিন প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন উঠছে, কেন একের পর এক তৃণমূলের প্রার্থীদেরই তলব করা হচ্ছে। ভোটের আগে রাজ্যজুড়ে বেআইনি অর্থ উদ্ধারে ইডি সক্রিয় হয়েছে ঠিকই, বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল নগদ উদ্ধারও হয়েছে। কিন্তু সেই অভিযানের পাশাপাশি নির্দিষ্টভাবে শাসকদলের প্রার্থীদেরই কেন ডাকা হচ্ছে, তা নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই ইডির তৎপরতা বেড়েছে। এর আগেও কলকাতা এবং সংলগ্ন একাধিক এলাকায় হানা দিয়েছিল তদন্তকারী সংস্থা। একটি সংস্থার বিভিন্ন দফতরে একাধিকবার তল্লাশি চালানো হয়েছে। তদন্ত সূত্রে জানা গিয়েছে, জমি দখল সংক্রান্ত অন্তত ১৬ থেকে ১৭টি অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগগুলির ভিত্তিতেই গোটা তদন্ত এগোচ্ছে।

তল্লাশি অভিযানের পর দেবাশিস কুমারকে প্রথমবার ডাকা হয়েছিল গত সোমবার। সে সময় ইডি দফতর থেকে বেরিয়ে তিনি জানিয়েছিলেন, একটি মামলার সূত্রেই তাঁকে তলব করা হয়েছিল এবং প্রয়োজনে আবারও হাজিরা দেবেন। সেই মতো শুক্রবার ফের তিনি হাজির হন। তবে এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে খুব বেশি কিছু বলতে চাননি তিনি।

সব মিলিয়ে, নির্বাচনের ঠিক আগে এই ধারাবাহিক তলব এবং তদন্ত ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে কেন্দ্রীয় সংস্থার অভিযান, অন্যদিকে তার রাজনৈতিক ব্যাখ্যা - এই দ্বিমুখী পরিস্থিতিতে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।


```