Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

সিজিও-তে দেবাশিস কুমার! জমি প্রতারণা মামলায় রাসবিহারীর বিদায়ী বিধায়ককে তলব ইডি-র

প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্তে এবার তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকে (Debasish Kumar TMC MLA) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)।

সিজিও-তে দেবাশিস কুমার! জমি প্রতারণা মামলায় রাসবিহারীর বিদায়ী বিধায়ককে তলব ইডি-র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 March 2026 16:07

দ্য ওয়াল ব্যুরো: প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্তে এবার তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারকে (Debasish Kumar TMC MLA) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। দক্ষিণ কলকাতার রাসবিহারী কেন্দ্রের এই প্রাক্তন বিধায়ককে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে এবং সেখানে তাঁর জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

ইডি সূত্রে খবর, সম্প্রতি অমিত গঙ্গোপাধ্যায় নামে এক ব্যবসায়ীর বাড়ি ও সংশ্লিষ্ট জায়গায় তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য হাতে আসে তদন্তকারীদের। অভিযোগ উঠেছে, ওই ব্যবসায়ী জমি সংক্রান্ত বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি, ফলে প্রতারণার অভিযোগ সামনে আসে।

এই মামলার সূত্র ধরেই তদন্তের পরিধি বাড়াতে গিয়ে দেবাশিস কুমারের নাম উঠে আসে বলে দাবি তদন্তকারী সংস্থার। ইডি-র অনুমান, অভিযুক্ত ব্যবসায়ীর সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ ছিল কি না, সেই বিষয়টি খতিয়ে দেখতেই তাঁকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক, আর্থিক লেনদেন বা কোনও প্রভাব খাটানোর অভিযোগ আছে কি না—এসব দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

যদিও দেবাশিস কুমারের তরফে এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। তদন্ত কোন দিকে এগোয় এবং এই মামলায় নতুন করে কারও নাম সামনে আসে কি না, সেদিকেই এখন নজর রয়েছে।


```