Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Durga Puja Weather: নবমীতে হাওয়া বদল! পুজোর শেষ দু'দিন কেমন থাকবে আবহাওয়া?

সপ্তমীতেও তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দুপুর পর্যন্ত দু’-এক পশলা বৃষ্টি হলেও মূলত আকাশ রোদঝলমলে দেখা গেছে। রাতের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও দুর্যোগের আশঙ্কা নেই।

Durga Puja Weather: নবমীতে হাওয়া বদল! পুজোর শেষ দু'দিন কেমন থাকবে আবহাওয়া?

ছবি- এআই নির্মিত

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 29 September 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মাঝেই ফের আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত (DURGAPUJA 2025 weather)। আগামী ৩০ সেপ্টেম্বর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে, যেটি ১ অক্টোবর, অর্থাৎ মহানবমীর দিনই বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে নবমীর রাত থেকেই আবহাওয়ার বদল ঘটবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমী ও একাদশীতেও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে? জেনে নিন কী বলছে হাওয়া অফিস (Weather Forecast)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নবমীতে (Navami Weather) দক্ষিণ ২৪ পরগনায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টি বেশি প্রভাব ফেলতে পারে।

মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে বিশেষ সতর্কবার্তা। ১ ও ২ অক্টোবর বাংলা ও ওড়িশার জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দশমীর দিনে পুজোমণ্ডপ ও বিসর্জন কার্নিভালের আয়োজন বাধাপ্রাপ্ত হতে পারে।

তবে ষষ্ঠী ও সপ্তমীর আবহাওয়া ছিল অনেকটাই অনুকূলে। ষষ্ঠীতে কলকাতার আকাশ বেশিরভাগ সময়ই ছিল পরিষ্কার। কয়েকটি জেলায় সামান্য বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। সপ্তমীতেও তেমন কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দুপুর পর্যন্ত দু’-এক পশলা বৃষ্টি হলেও মূলত আকাশ রোদঝলমলে দেখা গেছে। রাতের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হলেও দুর্যোগের আশঙ্কা নেই।

৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিই হতে পারে।

উত্তরবঙ্গের দিকেও অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অষ্টমী পেরিয়ে নবমীর দিন থেকেই আবহাওয়া পাল্টে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রথমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও রাত বাড়তেই ভারী বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবার অর্থাৎ দশমীতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি। শুক্রবার একাদশীতেও কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা জানিয়েছে আবহাওয়া দফতর।


```