Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সুখবর দিল হাওয়া অফিস, সপ্তমী ও অষ্টমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই! বিপদ বাড়বে বুধবার থেকে

আলিপুর হাওয়া অফিস জানাল, সপ্তমী ও অষ্টমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে বাড়তে পারে বিপদ। নবমী ও দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

সুখবর দিল হাওয়া অফিস, সপ্তমী ও অষ্টমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই! বিপদ বাড়বে বুধবার থেকে

এআই দিয়ে তৈরি ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 29 September 2025 10:44

দ্য ওয়াল ব্যুরো: সুখবর দিল আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের দুর্যোগ আপাতত কেটেছে। ফলে সপ্তমীতে রাজ্যের কোথাও তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শহরে ছিঁটেফোঁটা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে স্থানীয় মেঘের কারণে। একদিকে কলা বৌ স্নান অন্যদিকে ঝকঝকে শরতের নীল আকাশ দেখে খুশি সকলে।

তবে, দুর্যোগ সাময়িকভাবে কাটলেও ফের এক নিম্নচাপের ইঙ্গিত দিল আলিপুর। অষ্টমী থেকে নিম্নচাপ তৈরি হবে, যার জেরে নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।

২৯ সেপ্টেম্বর, সপ্তমীতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় গত কয়েকদিনের মতোই আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে।

৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিই হবে এদিন।

উত্তরবঙ্গের দিকেও অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে, অষ্টমীতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই নবমীতে বৃষ্টি বাড়তে পারে। এর প্রভাবে দশমীতে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের ৮ থেকে ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিকে এবং উত্তর-পূর্ব ভারতকেও ভারী বৃষ্টির বিষয়ে সতর্ক করেছে তারা।


```