Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

Kolkata Weather Update: বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল আলিপুর

এ ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন বিস্তারিত চিত্র দেখে নেওয়া যাক।

Kolkata Weather Update: বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, ৭ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল আলিপুর

ফাইল ছবি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 23 September 2025 13:46

দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ (Kolkata Weather Update) রিপোর্ট অনুযায়ী আগামী এক সপ্তাহ তথা ৭ দিন জুড়ে সমগ্র দক্ষিণ ও উত্তরবঙ্গে (West Bengal) বজ্রঝড়-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও নামতে পারে।

এ ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে মৎস্যজীবীদের (Fishermen) সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন বিস্তারিত চিত্র দেখে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের পূর্বাভাস

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আগামী ৭ দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতা ও আশপাশ: অষ্টমী পর্যন্ত রোজই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতি ঘন্টায় ৩০-৫০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে।
উপকূলবর্তী এলাকা (পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা): ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলবর্তী এলাকায় ৪৫ কিমির বেশি বেগে ঝোড়ো হাওয়া ও অশান্ত সমুদ্র পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা। জেলেদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টির সতর্কতা: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় ৭-২০ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে।
সতর্কীকরণে বলা হয়েছে, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে খোলা জায়গায় থাকা বিপজ্জনক হতে পারে। শহুরে এলাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে।

উত্তরবঙ্গের পূর্বাভাস

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও আগামী সাত দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: প্রথম কয়েকদিন ছিটেফোঁটা বৃষ্টি হলেও সপ্তাহের মাঝামাঝি থেকে অধিকাংশ জায়গায় বজ্রঝড়-সহ বৃষ্টি জোরদার হবে।

দিনাজপুর ও মালদা: বজ্রঝড়ের পাশাপাশি মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঝোড়ো হাওয়ার সতর্কতা: একাধিক জেলায় বজ্রঝড়ের সময় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের সতর্কবার্তায় বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার কারণে খোলা জায়গায় থাকা বিপজ্জনক হতে পারে। যানবাহন চলাচলে প্রভাব পড়তে পারে।

মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা

২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র থাকবে অশান্ত। ঢেউয়ের উচ্চতা ১-১.১ মিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেজন্য উপকূলবর্তী এলাকা থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটকদেরও উপকূলবর্তী এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

সব মিলিয়ে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ দুই অঞ্চলে আগামী এক সপ্তাহ বৃষ্টিপ্রবণ আবহাওয়া চলবে। দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল জেলাগুলিতে বজ্রঝড়-সহ মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে দুর্গাপূজার প্রাক্কালে এই আবহাওয়া রাজ্যবাসীর দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। তাই সাধারণ মানুষ ও মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


```