Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

টয়ট্রেনে করে ভাসানে গেল দুর্গা, রংবুল নদী পর্যন্ত রঙিন যাত্রা দেখতে ভিড়

দশমীতে ঘট বিসর্জন হতেই ফুলে সাজানো ট্রয় ট্রেনে তোলা হয় মাতৃ প্রতিমা। দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু করে বিশেষভাবে সজ্জিত ট্রয় ট্রেন। একটি খোলা বগিতে স্থান পায় দেবী দুর্গার প্রতিমা। 

টয়ট্রেনে করে ভাসানে গেল দুর্গা, রংবুল নদী পর্যন্ত রঙিন যাত্রা দেখতে ভিড়

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 October 2025 18:45

সায়ন সাহা দার্জিলিংঃ দার্জিলিংয়ের পাহাড়ি পথে এবার দুর্গোৎসব যেন অন্য মাত্রা পেল। ১১১ বছরের দুর্গাপুজো অন্যভাবে পালন করল নৃপেন্দ্র নারায়ণ বাঙালি হিন্দু হল। পাহাড়ের বুকে প্রাচীন এই পুজো শুধু স্থানীয় বাঙালি সমাজের গর্ব নয়, ঐতিহ্যের ধারকও বটে। আর সেই ঐতিহ্যের সঙ্গে এবার মিশে গেল পাহাড়ের আরেক ঐতিহ্য টয়ট্রেন। দেবী বিসর্জনের শোভাযাত্রা হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) ঐতিহাসিক ট্রয় ট্রেনে।

ষষ্ঠী থেকে শুরু হয়েছিল উৎসব। সপ্তমী, অষ্টমী, নবমীতে পাহাড়ি শহরে ঢল নামে স্থানীয় মানুষজন ও পর্যটকদের। রীতি মেনে পুজো তো হয়ই, পাশাপাশি প্রত্যেক দিনই ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে দশমীর দিনের অপেক্ষায় ছিলেন সবাই, কারণ দার্জিলিংবাসী আগে এমনটা কখনও দেখেননি।

দশমীতে ঘট বিসর্জন হতেই ফুলে সাজানো ট্রয় ট্রেনে তোলা হয় মাতৃ প্রতিমা। দার্জিলিং স্টেশন থেকে যাত্রা শুরু করে বিশেষভাবে সজ্জিত ট্রয় ট্রেন। একটি খোলা বগিতে স্থান পায় দেবী দুর্গার প্রতিমা। বাকি দুটি বগি ছিল মহিলা ও প্রবীণ ভক্তদের জন্য সংরক্ষিত। পাহাড়ি পথে এঁকেবেঁকে যাত্রা শুরু করে টয়ট্রেন। গোটা পথ মুখরিত হয় ঢাকের শব্দে। সেই শোভাযাত্রা দেখতে চারপাশে ভিড় জমান স্থানীয় মানুষ ও দেশি-বিদেশি পর্যটকরা। গন্তব্য রংবুল নদী। ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে যায় পাহাড়ি আঁকাবাঁকা পথে। বাতাসিয়া লুপে মুহূর্তের জন্য থেমে যায় ট্রেন, যেখানে অসংখ্য মানুষ প্রণাম জানান। তারপর ঘুম স্টেশন পেরিয়ে ট্রেন পৌঁছে যায় রংবুল নদীর তীরে। সেখানেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়। আচারের সঙ্গে মিশে যায় আবেগ। এই অভিনব উদ্যোগে দার্জিলিংয়ের মানুষ যেমন গর্বিত, তেমনই পর্যটকরাও উৎফুল্ল। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে পাহাড়ি পথের রোমাঞ্চ—সব মিলিয়ে দার্জিলিং সাক্ষী থাকল এক ঐতিহাসিক দুর্গোৎসবের।


```