Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

'সব ব্যাপারে অমিত শাহকে ভরসা করবেন না, মীরজাফর থেকে সাবধান হন'! মোদীকে বার্তা মমতার

কমিশনের নিরপেক্ষতা নিয়েও তোপ, অমিত শাহকে ‘অ্যাক্টিং প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

'সব ব্যাপারে অমিত শাহকে ভরসা করবেন না, মীরজাফর থেকে সাবধান হন'! মোদীকে বার্তা মমতার

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 8 October 2025 16:10

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। আর যত দিন যাচ্ছে, ভোটের হাওয়া ততই চড়ছে রাজ্য-রাজনীতিতে। সেই সঙ্গে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। এবার সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) উদ্দেশে বড় পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

তাঁর মন্তব্য, ‘‘সব বিষয়ে অমিত শাহকে (Amit Shah) ভরসা করবেন না। বেশি বিশ্বাস করলে মীরজাফরের (Mir Jafar) মতো পরিণতি হতে পারে!’’  এদিন দুপুরে উত্তরবঙ্গ থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি নির্বাচন কমিশনের একটি নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কমিশন জানিয়েছে, ১৫ দিনের মধ্যে এসআইআর করতে হবে। সেই নির্দেশিকাকে কটাক্ষ করে মমতা বলেন, “কমিশন কি বিজেপির কথা মতো চলছে? কমিশন কি বিজেপির অধীনে?" খানিক থেমে জবাবও দিয়েছেন নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আসলে সব কিছুই চলছে অমিত শাহের নির্দেশে। মনে হচ্ছে, উনিই এখন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার!”

এরপরই অমিত শাহকে নিশানা করে মোদীর উদ্দেশে মমতার পরামর্শ, ‘‘আমি দুঃখিত, এই কথা বলতে হচ্ছে— প্রধানমন্ত্রীকে বলব, অমিত শাহ থেকে সাবধান থাকুন! সব বিষয়ে ওঁকে ভরসা করবেন না। উনিই সবচেয়ে বড় মীরজাফর।’’

রাজনৈতিক মহলের মতে, বিজেপির অন্দরে যে এখন একটা চাপা অসন্তোষ চলছে, তা বুঝেই এই বার্তা দিয়েছেন মমতা। বিশেষ করে, অমিত শাহের ভূমিকা নিয়ে মোদীর ‘অতিরিক্ত নির্ভরতা’ নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার বিষয়, দিল্লির তরফে এই তীব্র আক্রমণের কী জবাব আসে।


```