Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

'ছেলের বেকার ভাতার লাইনে বাবা! রাজ্যকে এই দৃশ্য‌ই উপহার দিয়েছেন মমতা', যুবসাথী নিয়ে দিলীপ

যুব আড্ডার প্রসঙ্গে দিলীপের সাফাই, ''আমরা যুবসমাজকে ডেকে আনছি তাঁদের সমস্যা শোনার জন্য, তা সমাধানের চেষ্টায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী করে লোভ দেখিয়ে লোক টেনে আনছেন। সবই হচ্ছে ভোটের কথা মাথায় রেখে।'' দুটোর মধ্যে কোনও সম্পর্কই নেই বলে দাবি করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

'ছেলের বেকার ভাতার লাইনে বাবা! রাজ্যকে এই দৃশ্য‌ই উপহার দিয়েছেন মমতা', যুবসাথী নিয়ে দিলীপ

দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 February 2026 11:07

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পের (Yuva Sathi) জন্য নাম নথিভুক্তকরণ শুরু হয়েছে রবিবার থেকে। বেকার ভাতা পাওয়ার জন্য যে লাইন দেখা যাচ্ছে তা বাংলার কর্মসংস্থানের হাল নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ঠিক এই প্রসঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তাঁর সরকারকে তুলোধনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কটাক্ষের সুরে বলেন, পশ্চিমবঙ্গের মানুষকে এই দৃশ্য‌ই উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চালু করা ‘যুবসাথী’ প্রকল্প, সাধারণের কাছে বেকার ভাতা (Bekar Bhata Apply) নামেই বেশি পরিচিত। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর পাশ তরুণ-তরুণীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবেদনপত্র জমা দিচ্ছেন। শুধু তাঁরাই নন - দ্য ওয়ালের (The Wall News) ক্যামেরাতেই ধরা পড়েছে, সন্তানের হয়ে ফর্ম সংগ্রহ করতে হাজির হয়েছেন ষাটোর্ধ্ব বাবা। বিষয়টি নজর এড়ায়নি বর্ষীয়ান বিজেপি নেতারও।

দিলীপ ঘোষের বক্তব্য, ''আমাদের এই দৃশ্য দেখতে হচ্ছে এটা খুবই দুঃখজনক। বেকার ছেলের হয়ে বয়স্ক বাবাকে বেকার ভাতার লাইনে দাঁড়াতে হচ্ছে। আসলে এই দৃশ্যই রাজ্যকে উপহার হিসেবে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যবাসীর ভাবা উচিত যে আর কী কী দেখতে হবে তাঁদের।'' দিলীপের সংযোজন, বাবার জন্য ওষুধ কেনার জন্য ছেলে লাইনে দাঁড়ায়, আর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাবাকে ছেলের হয়ে চাকরির লাইনে দাঁড়াতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক।

যুব আড্ডার প্রসঙ্গে দিলীপের সাফাই, ''আমরা যুবসমাজকে ডেকে আনছি তাঁদের সমস্যা শোনার জন্য, তা সমাধানের চেষ্টায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী করে লোভ দেখিয়ে লোক টেনে আনছেন। সবই হচ্ছে ভোটের কথা মাথায় রেখে।'' দুটোর মধ্যে কোনও সম্পর্কই নেই বলে দাবি করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত যুবসাথীতে আবেদনকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৫২ হাজার ৮৩৬টি আবেদন (সোমবার রাত ৮টা পর্যন্ত)। জেলা ভিত্তিক হিসাবে দেখা যাচ্ছে, সর্বাধিক আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদে। বিপরীতে, সবচেয়ে কম আবেদন এসেছে কালিম্পং জেলা থেকে। ফলে জেলার ভিত্তিতে আগ্রহের তারতম্য স্পষ্ট। দিলীপের সাফ কথা, রাজ্যের কর্মসংস্থানের আসল পরিস্থিতিই উঠে আসছে এই সংখ্যায়। আর আগামী দিনে এই সংখ্যা আরও বহুগুণ বাড়বে।

বাজেট ঘোষণা অনুযায়ী, মাধ্যমিক পাশ করা পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় আসবেন। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর হবে। একটানা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই ভাতা পাওয়া যাবে। তবে এই সময়ের মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে, স্বাভাবিকভাবেই প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ বিষয় হল, উচ্চশিক্ষার জন্য যাঁরা রাজ্য সরকার বা অন্য কোনও সংস্থার স্কলারশিপ পান, তাঁরাও এই প্রকল্পের বাইরে থাকবেন না। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি কাজ না পাওয়া যুবক-যুবতীদের জন্যও এই ভাতা চালু থাকবে। রাজ্য বাজেটে জানানো হয়েছে, ২০২৬–২৭ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 


```