Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘ফুটফুটে, ফর্সা সাংসদ’, বেলাগাম দিলীপের কথা শুনে জুনের টিপ্পনী, ‘আমাকে পছন্দ করেন বোধহয়’

দিলীপ ঘোষের বেলাগাম মন্তব্য অবশ্য নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন বিরোধী নেতৃত্বের প্রতি কুরুচিকর শব্দ প্রয়োগের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দল থেকেও একাধিকবার তাঁকে সতর্কও করা হয়েছে। কিন্তু তিনি বদলাননি। 

‘ফুটফুটে, ফর্সা সাংসদ’, বেলাগাম দিলীপের কথা শুনে জুনের টিপ্পনী, ‘আমাকে পছন্দ করেন বোধহয়’

জুন মালিয়া এবং দিলীপ ঘোষ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 April 2026 17:19

দ্য ওয়াল ব্যুরো: বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোট যত এগিয়ে আসছে, ততই যেন বাগযুদ্ধের পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। পুরনো ফর্মে ফিরে এবার সেই বিতর্কের কেন্দ্রে আবারও চলে এলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া (June Malia) সম্পর্কে তিনি এমন মন্তব্য করেছেন যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।

বুধবার খড়গপুরের নির্বাচনী প্রচার থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই  জুন মালিয়াকে আক্রমণ শানান দিলীপ ঘোষ। তাঁর রূপ এবং নাচ নিয়ে মন্তব্য করেন তিনি। স্থানীয় মানুষের উদ্দেশে বলেন, "এখানে ফুটফুটে, ফর্সা একজন সাংসদ হয়েছেন। সেদিন এসেছিলেন, ডান্স দেখিয়ে চলে গিয়েছেন। ফ্রিতে ডান্স দেখুন, ব্যাস আর কিছু চাই না।"

তবে দিলীপের এই বাক্যবাণের মুখে মেজাজ হারাননি জুন মালিয়া। বরং অত্যন্ত ঠান্ডা মাথায় বিজেপি নেতাকে পাল্টা জবাব দিয়েছেন তিনি। জুনের কথায়, "উনি সরাসরি অপমান করেননি, তবে দিলীপদার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করিনি। আমাকে ফর্সা-ফুটফুটে বলেছেন। আগেও উনি বলেছিলেন আমাকে সুন্দর দেখতে। আমি বুঝতে পারছি দিলীপদা আমাকে পছন্দ করেন।"

দিলীপকে কটাক্ষ করে জুন আরও বলেন, "মনোনয়নের সময় কর্মীদের সঙ্গে আনন্দ করে নাচ করাতে তো কোনও সমস্যা নেই। কারণ ওঁর দলেরই লোক, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আমার থেকেও বেশি নাচেন! লড়তে হলে রাজনৈতিক ভাবে লড়ুন। আমি ফর্সা কি না বা আমি কেন নাচলাম - এগুলি কোনও রাজনৈতিক কথা হতে পারে না।"

দিলীপ ঘোষের বেলাগাম মন্তব্য অবশ্য নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন বিরোধী নেতৃত্বের প্রতি কুরুচিকর শব্দ প্রয়োগের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দল থেকেও একাধিকবার তাঁকে সতর্কও করা হয়েছে। কিন্তু তিনি বদলাননি। ভোট ঘোষণার আগে পর্যন্ত অবশ্য কিছুটা ব্যাকফুটেই ছিলেন দিলীপ। কারণ দলের শীর্ষ নেতৃত্বের থেকে তাঁর দুরত্ব তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে প্রার্থী হয়ে আবার সেই পুরনো ফর্মে দিলীপ ঘোষ।

যদিও রাজনৈতিক মহলের মতে, খড়গপুরের লড়াইয়ে উন্নয়ন বা কাজের নিরিখে আক্রমণের বদলে ব্যক্তিগত আক্রমণকে হাতিয়ার করে দিলীপ আসলে ভোটারদের নজর টানতে চাইছেন। 


```