Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি

মতুয়াদের কথা দিয়ে কথা রাখেননি অমিত, শাহকে পাত পেড়ে খাওয়ানো নবীনই এবার বিজেপির বিরুদ্ধে

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে হাজার হাজার মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। নবীন বিশ্বাসের অভিযোগ, নির্বাচন কমিশনকে দিয়ে বেছে বেছে উদবাস্তু ও ছিন্নমূল মতুয়াদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের কার্যকরী সভাপতি নবীন বিশ্বাস স্পষ্ট জানিয়েছেন, কথা না রাখায় এবার তাঁরা বিজেপির বিরুদ্ধেই ভোট দেবেন।

মতুয়াদের কথা দিয়ে কথা রাখেননি অমিত, শাহকে পাত পেড়ে খাওয়ানো নবীনই এবার বিজেপির বিরুদ্ধে

নবীন বিশ্বাস

শেষ আপডেট: 8 April 2026 15:55

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছর আগে নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ঠিক আগে পশ্চিমবঙ্গে আসেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নিউটাউনে মতুয়া মহাসঙ্ঘের কার্যকরী সভাপতি নবীন বিশ্বাসের (Nabin Biswas) বাড়িতে খাবার খেয়ে নাগরিকত্বের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু, কার্যক্ষেত্রে দেখা গিয়েছে হাজার হাজার মতুয়ার (Matua) নাম বাদ গিয়েছে শুধু রাজারহাট নিউটাউন (Rajarhat New Town) বিধানসভা অঞ্চলেই। আর এই ঘটনাতেই ক্ষুব্ধ অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। সঙ্ঘের কার্যকরী সভাপতি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন মতুয়ারা।

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের কার্যকরী সভাপতি নবীন বিশ্বাস দ্য ওয়ালকে ফোনে বলেন, "বিজেপি যেহেতু কথা দিয়ে কথা রাখেনি আমরা এবার বিজেপির বিরুদ্ধে ভোট করাবো। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ এই সিদ্ধান্ত নিয়েছি।"

বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, কথা দিয়ে কথা রাখেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "বর্তমানে আমরা খুবই উদ্বেগে রয়েছি। এই ঘটনা খুবই হতাশাজনক আমাদের কাছে। অত্যন্ত পরিতাপের বিষয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন আমার বাড়িতে আসেন, আমি তাঁকে আমার সাধ্যমত আপ্যায়ন করার চেষ্টা করেছি। তিনি কথা দিয়েছিলেন মোদীজি আছেন, বিজেপির সরকার আসলে দেশভাগের বলি ছিন্নমূল উদবাস্তুদের নিঃশর্ত নাগরিকত্ব দেবে।"

কিন্তু, নির্বাচনের ঠিক আগে হওয়া এসআইআরে আসলে হয়েছে ঠিক এর বিপরিত। নবীন বাবুর দাবি, "বাস্তবে দেখা গেল, তড়িঘড়ি করে এসআইআর-এর নাম করে, নির্বাচন কমিশনকে দিয়ে আমাদের মতুয়া উদবাস্তুদের নাম বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হল। এটা অত্যন্ত হতাশাজনক আমাদের কাছে। এটা আমরা মেনে নিতে পারছি না।"      

প্রসঙ্গত, সমাজ মাধ্যমে দেখা গিয়েছিল নবীন বিশ্বাসের নিজের নামই বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। যদিও সেই খবর যে ভুল তা নিজেই জানিয়েছেন নবীন। তিনি বলেন, "আমার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়নি। কেউ একজন নিজের সমাজ মাধ্যমে মিথ্যা খবর ছড়িয়ে দিয়েছেন। আমি নিজে দেখিনি কিন্তু শুনেছি। তবে দুঃখের বিষয় বহু উদবাস্তু ছিন্নমূল মতুয়ার নাম বাদ গিয়েছে তালিকা থেকে।


```