Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

দার্জিলিং থেকে শিলিগুড়ির গাড়িভাড়া ১২ হাজার! 'চরম অমানবিক,' ক্ষোভে ফুঁসছেন অসহায় পর্যটকরা

দার্জিলিং থেকে শিলিগুড়ি যেতে ভাড়া ১২ হাজার টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই অতিরিক্ত ভাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন বহু পর্যটক। উত্তরবঙ্গ ভ্রমণে বিপাকে পড়ছেন যাত্রীরা।

দার্জিলিং থেকে শিলিগুড়ির গাড়িভাড়া ১২ হাজার! 'চরম অমানবিক,' ক্ষোভে ফুঁসছেন অসহায় পর্যটকরা

এআই দিয়ে তৈরি ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 5 October 2025 18:18

দ্য ওয়াল ব্যুরো: ভাসছে উত্তরবঙ্গের একাধিক এলাকা। এপর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখে তড়িঘড়ি বাড়ি ফিরতে চাইছেন অনেকেই। এমন অবস্থায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন একাংশ গাড়ির চালক। সাধারণত দার্জিলিং থেকে শিলিগুড়ির ভাড়া যেখানে ৩ হাজার টাকার আশপাশে, সেখানে এখন পর্যটকদের থেকে দাবি করা হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকা। অতিরিক্ত ভাড়া দিতে না পেরে হোটেলে আটকে পড়ছেন অনেকেই। ক্ষোভ বাড়ছে আটকে পড়া পর্যটকদের মধ্যে।

আসানসোল থেকে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবকে নিয়ে তাবাকোশি, লামাহাট্টা হয়ে দার্জিলিং পৌঁছেছিলেন ইন্দ্রাণী চন্দ ও বরুণ চন্দ। শনিবার তাঁদের ফেরার কথা ছিল। হোটেল থেকে চেক আউট করে শিলিগুড়ি আসার জন্য গাড়ি ভাড়া করতে গিয়েই বিপাকে পড়েন। অভিযোগ, দুটি গাড়ির জন্য তাঁদের কাছ থেকে ভাড়া চাওয়া হয় মোট ২৪ হাজার টাকা।

ইন্দ্রাণী জানান, অনেক অনুরোধ করেও গাড়ির চালকেরা ভাড়া কমাননি। বাধ্য হয়ে তাঁদের বুক করা ট্রেনের টিকিট বাতিল করতে হয়েছে। শেষমেশ আবার হোটেলেই ফিরে গেছেন। বরুণ বলেন, 'আমরা কোনওমতে দুটো ঘরে সবাই মিলে রয়েছি। এত টাকা গাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা নেই।'

আরেক পর্যটক ক্ষোভ প্রকাশ করে বলেন, 'পাহাড়ে বিপর্যয়। হোটেল পাশে দাঁড়াচ্ছে, এই সময়ে পাশে থাকা উচিত ছিল গাড়ি চালকদের। কিন্তু একাংশ লুটেপুটে খেতে নেমে পড়েছেন। যেখানে ৩ হাজার টাকার ভাড়া, সেখানে ১২ হাজার টাকা দাবি করা হচ্ছে। এটা চরম অমানবিক।'

অনেক ট্রেন বাতিল হয়েছে। পর্যটকদের যাতে কোনও অসুবিধা না হয়, বিশেষ নাইট সার্ভিস চালু করেছে এনবিএসটিসি। এখন প্রশ্ন উঠছে, পাহাড়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধার বা নিরাপদে শিলিগুড়ি এবং পরে গন্তব্যে ফেরানোর জন্য প্রশাসন আর কী পদক্ষেপ করে। পর্যটকদের অনেকেই বলছেন, একমাত্র পুলিশের হস্তক্ষেপেই এমন নোংরামি বন্ধ হতে পারে।


```