Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে সতর্ক রাজভবন, ফের সক্রিয় ‘পিস রুম’, চালু হল ২৪ ঘণ্টার হেল্পলাইন

এই সেলের কাজ হবে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আসা যে কোনও জরুরি কল বা সাহায্যের অনুরোধের দ্রুত সাড়া দেওয়া। সহায়তার জন্য যোগাযোগের ঠিকানা দেওয়া হয়েছে রাজভবন সূত্রে। 

উত্তরবঙ্গের দুর্যোগ নিয়ে সতর্ক রাজভবন, ফের সক্রিয় ‘পিস রুম’, চালু হল ২৪ ঘণ্টার হেল্পলাইন

রাজ্যপাল সিভি আনন্দ বোস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 October 2025 22:53

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতির ভয়াল রূপ দেখছে উত্তরবঙ্গ। টানা বৃষ্টিতে দার্জিলিং জুড়ে একের পর এক ভূমিধসে বিধ্বস্ত পাহাড়ি শহর। এবার পরিস্থিতি সামাল দিতে রাজ্যপালের দফতরেও জারি হল জরুরি ব্যবস্থা। রাজভবনে ফের সক্রিয় করা হয়েছে ‘পিস রুম’ (Peace Room)।

দুর্গত এলাকায় নজরদারি ও প্রশাসনিক তৎপরতা জোরদার করতে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে রাজভবন।

দ্রুত প্রতিক্রিয়ার জন্য গঠিত হয়েছে ২৪ ঘণ্টা কাজ করবে এমন একটি র‌্যাপিড অ্যাকশন সেল (Rapid Action Cell)। এই সেলের কাজ হবে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আসা যে কোনও জরুরি কল বা সাহায্যের অনুরোধের দ্রুত সাড়া দেওয়া। সেলের সমন্বয়কারী (Coordinator) হিসেবে দায়িত্ব পেয়েছেন অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) শ্রী সন্দীপ সিং রাজপুত।

সহায়তার জন্য যোগাযোগের ঠিকানা দেওয়া হয়েছে রাজভবন সূত্রে। ফোন করতে পারেন ০৩৩–২২০০১৬৪১ নম্বরে বা ইমেলে জানাতে পারেন, ঠিকানা - peaceroomrajbhavan@gmail.com।

দার্জিলিংয়ের ভয়াবহ ধসে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাজ্যপাল। একইসঙ্গে রাজ্যবাসীকে শান্ত থাকার ও চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাতারাতি বিধ্বস্ত হয়েছে দার্জিলিং ও কালিম্পং। বহু এলাকায় ধস নেমে বন্ধ জাতীয় ও রাজ্য সড়ক। তিস্তার জল উঠে এসেছে এনএইচ-১০-এর উপরেও। জিটিএ সূত্রে জানা গেছে, এই দুর্যোগে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে, আহত বহু, আর নিখোঁজও অনেকেই। রবিবার সকাল থেকে উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। তাদের সঙ্গে রয়েছে সেনা ও পুলিশও।

রবিবার সকালে দার্জিলিঙের সাংসদের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন তিনি এবং জানান, প্রয়োজনে উত্তরবঙ্গে আরও এনডিআরএফ দল পাঠানো হবে। কেন্দ্র ইতিমধ্যেই তাদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নবান্নের কন্ট্রোলরুম থেকে রবিবার সকাল থেকেই তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সোমবার মুখ্যসচিব মনোজ পন্থকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ রওনা হবেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি থেকেই তিনি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের উপর নজর রাখবেন বলে জানা গেছে।


```