Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

গোঘাটে তৃণমূল কর্মী খুনে সিপিএম সমর্থককে ফাঁসির সাজা! বাকি ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

২০১১ সালে হুগলির গোঘাটে সাউড়া ইউনিয়ন হাইস্কুল স্কুল পরিচালন কমিটির নির্বাচন ছিল। অভিযোগ, ওই নির্বাচনকে ঘিরে গোলমাল হয়। সেখানেই তৃণমূল কর্মী শেখ নইমুদ্দিনকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়।

গোঘাটে তৃণমূল কর্মী খুনে সিপিএম সমর্থককে ফাঁসির সাজা! বাকি ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফাইল ছবি।

শেষ আপডেট: 24 June 2025 15:10

দ্য ওয়াল ব্যুরো: ১৪ বছরের আইনি লড়াইয়ের পর গোঘাটের তৃণমূল কর্মী (TMC worker,  Goghat) খুনে আইনি সাজা শোনাল আদালত। তৃণমূল কর্মী খুনে প্রধান অভিযুক্ত সিপিএম সমর্থককে ফাঁসির নির্দেশ দিল আরামবাগ মহকুমা আদালত (Arambagh Court)।

একই সঙ্গে ওই খুনের ঘটনায় অভিযুক্ত আরও ১৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার দুুপুরে আদালতের রায় সামনে আসতেই এলাকার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে অভিযুক্তরা উচ্চ আদালতে আবেদন জানাবেন বলে জানিয়েছেন।

২০১১ সালে হুগলির গোঘাটে সাউড়া ইউনিয়ন হাইস্কুল স্কুল পরিচালন কমিটির নির্বাচন ছিল। অভিযোগ, ওই নির্বাচনকে ঘিরে গোলমাল হয়। সেখানেই তৃণমূল কর্মী শেখ নইমুদ্দিনকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়।

 নিহতের স্ত্রী তাহেরা বেগম পুলিশের কাছে ৩০ জনের নামে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ওই মামলায় আদালত আগেই মোট ১৯ জনকে দোষী সাব্যস্ত করেছিল। ওই মামলায় প্রধান অভিযুক্ত সিপিএম সমর্থককে বলদেব পালের ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বাকি ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। 

এ ব্যাপারে আরামবাগ মহকুমা আদালতের সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায়, বলেন, নইমুদ্দিনকে যেভাবে খুন করা হয়েছিল, তা বিরলতম ঘটনা। সে কারণেই ফাঁসির সাজা শুনিয়েছেন বিচারক। 

এদিন রায়দানের সময় আদালতে উপস্থিত ছিলেন নিহতর স্ত্রী তাহেরা বেগম। তিনি বলেন, অবশেষে স্বামীর খুনে দোযীদের কঠোর শাস্তি হল। যদিও অভিযুক্তদের তরফে উচ্চ আদালতে আবেদন জানানো হবে বলে জানানো হয়েছে।


```