Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

একটা নামও যেন বাদ না যায়, ৫-৬ বার চেক করবেন, ডিএম-দের সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বিহারের ঘটনা দেখে বাংলার সরকারও নড়েচড়ে বসেছে। সূত্রের দাবি, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ডিএম-দের উদ্দেশে বলেছেন, ১ হাজার বিএলও-কে দিল্লিতে প্রশিক্ষণ দিতে নিয়ে যাওয়া হল, সেটা তাঁকে জানানো হল না কেন? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটা নবান্নকে জানাতে হবে। 

একটা নামও যেন বাদ না যায়, ৫-৬ বার চেক করবেন, ডিএম-দের সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 31 July 2025 22:52

দ্য ওয়াল ব্যুরো: এ বছরের গোড়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আশঙ্কা ছিল বাংলার ভোটার তালিকায় (voter list West Bengal) ভুয়ো ভোটার তথা ভিন রাজ্যের ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হতে পারে। তা রুখতে দলীয় স্তরে কমিটিও গড়েছিল তৃণমূল। বছর অর্ধেক গড়াতে না গড়াতে ব্যাপারটা উল্টো গেল। তৃণমূলের এখন উদ্বেগ, ভোটার তালিকার সংশোধনের (SIR) নামে প্রচুর ভোটারের নাম বাদ দেওয়া হতে পারে। 

এহেন পরিস্থিতিতে গত সোমবার বোলপুরে প্রশাসনিক সভা থেকে বুথ লেভেল অফিসার তথা বিএলওদের উদ্দেশে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছিলেন, দেখবেন কোনও ভোটারের নাম যেন বাদ না যায়। সূত্রের দাবি, বৃহস্পতিবার জেলা শাসকদের নিয়ে নবান্নের বৈঠকে সেই এক কথা ফের বলেছেন মুখ্যমন্ত্রী। ডিএম-দের পরিষ্কার করে বলে দিয়েছেন, কোনও যোগ্য ভোটারের নাম যেন বাদ না যায়। কাউকে অযোগ্য বলে বাদ দেওয়ার চেষ্টা হলে অন্তত পাঁচ-ছ’বার চেক করতে হবে।

বিহারে এরই মধ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন তথা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision) কাজ চলছে। সেই সংশোধনের পর ১ অগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে। এখনও পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে প্রায় ৭০ লক্ষ ভোটারের নাম বর্তমান ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। বিহারে বিধানসভার ২৪৪টি আসন রয়েছে। অর্থাৎ হিসাব মতো প্রতি বিধানসভা পিছু ২৮ হাজার ভোটার কমে যেতে পারে।

এই ঘটনায় উদ্বেগ বেড়েছে বাংলার শাসকদলের মধ্যে। তৃণমূল খোলাখুলিই বলছে, এ হল বিজেপির চক্রান্ত। নকশা এঁকে দিয়েছে দীনদয়াল উপাধ্যায় মার্গ আর তার বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন।

বিহারের ঘটনা দেখে বাংলার সরকারও নড়েচড়ে বসেছে। সূত্রের দাবি, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ডিএম-দের উদ্দেশে বলেছেন, ১ হাজার বিএলও-কে দিল্লিতে প্রশিক্ষণ দিতে নিয়ে যাওয়া হল, সেটা তাঁকে জানানো হল না কেন? জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটা নবান্নকে জানাতে হবে। 

সরকারের একটি সূত্রের মতে, নবান্নের এও আশঙ্কা যে এই ১ হাজার জনের মধ্যে বিজেপির অনুগামী রয়েছে। তাই ডিএম-দের বলা হয়েছে, কোনও বিএলও গণ্ডগোল করছেন কিনা দেখে নিতে।

সোমবার বোলপুরের সভা থেকেই বিএলওদের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের কর্মচারী। কেউ দু-চারদিনের জন্য ঘুরতে গেল, আপনারা গিয়ে তাঁকে পেলেন না আর নাম বাদ দিয়ে দিলেন, এমন যেন না হয়!

মুখ্যমন্ত্রীর এ কথার পর বিএলও-রাও চাপে পড়েছেন। বুধবার তাঁদের কলকাতার সিইও অফিসে জড়ো হন এবং বলেন, তাঁরা শাখের করাতের মুখে পড়েছেন। আগাইলে রামের বাণ পিছাইলে রাবণ। 

জানা গেছে এদিন জেলা শাসকদের বৈঠকেও মুখ্যমন্ত্রী বলেছেন,“চার-পাঁচ-ছ’বার যাচাই করে নিশ্চিত হতে হবে। নির্বাচন এখনও অনেক দেরি। আপনারা তো রাজ্য সরকারের কর্মচারী। ভয় কীসের?”

বৈঠকে মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের বিষয়েও প্রশাসনকে নির্দেশ দেন, ফিরে আসা শ্রমিকরা যেন কোনও সমস্যায় না পড়েন। কাজ, রেশন— সব দেখতে হবে। পাশাপাশি বিএসএফ ও কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বর্ডার ওদের, সিআরপিএফ ওদের,  অতএব সীমান্ত এলাকায় ভাল করে নজর রাখতে হবে আমাদের।।

সরকারের এই তৎপরতার পাশাপাশি তৃণমূলও ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে সক্রিয় হচ্ছে। ৮ আগস্ট সব নেতাদের ভার্চুয়াল বৈঠকে ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, সেদিন ভোটার তালিকা সংশোধনের প্রশ্নেই নেতা কর্মীদের সতর্ক করবেন অভিষেক।


```