Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

কদম্বগাছির স্কুলের বারান্দায় ঘুরছে ‘বাঘ’! আতঙ্কিত পড়ুয়ারা, ক্ষমা চাইলেন শিক্ষক, ঘটনাটা কী

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরাও। অনেকে ফোন করে প্রধান শিক্ষককে জানতে চান, সত্যিই কি বিদ্যালয়ে বাঘ ঘুরছে?

কদম্বগাছির স্কুলের বারান্দায় ঘুরছে ‘বাঘ’! আতঙ্কিত পড়ুয়ারা, ক্ষমা চাইলেন শিক্ষক, ঘটনাটা কী

এআই গ্রাফিক্স।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 31 July 2025 19:18

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার কদম্বগাছি এলাকায় একটি স্কুলে (Kadambagachi School) দেখা মিলল তিন-তিনটি বাঘের! ভিডিওতে এমনই দৃশ্য দেখে আতঙ্কে স্কুলে আসা বন্ধ করল পড়ুয়ারা (Students)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও (Video Viral) দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরাও। অনেকে ফোন করে প্রধান শিক্ষককে জানতে চান, সত্যিই কি বিদ্যালয়ে বাঘ ঘুরছে?

ঘটনাটি ঘটেছে কদম্বগাছি পঞ্চায়েত এলাকার উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসা-য়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি স্কুল বিল্ডিংয়ের বারান্দা দিয়ে দৌড়ে বেড়াচ্ছে একের পর এক তিনটি বাঘ। পরে জানা যায়, গোটা ঘটনাটিই একেবারে মিথ্যা, ভিডিওটি বানানো হয়েছে AI প্রযুক্তির মাধ্যমে (Kadambagachi AI Tiger Video)।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিরুল মল্লিক জানান, “ভিডিওটি তৈরি করেছেন বিদ্যালয়ের ভূগোলের সহ-শিক্ষক মহম্মদ ইয়ামিন মল্লিক। বিষয়টি জানার পরই অভিভাবকদের আশ্বস্ত করা হয়েছে এবং শিক্ষককে ভিডিওটি মুছে ফেলতে বলা হয়েছে।”

এই প্রসঙ্গে শিক্ষক মহম্মদ ইয়ামিন মল্লিক বলেন, “ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করাতে এবং বোঝাতে চেয়েছিলাম যে সোশ্যাল মিডিয়ায় দেখা সব কিছু সত্য নয়। ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল শিক্ষামূলক। তবে তা নিয়ে আতঙ্ক ছড়ানো একেবারেই অনিচ্ছাকৃত, এবং এজন্য আমি দুঃখিত।”

বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিদ্যালয় চত্বরে কোনও বন্যপ্রাণীর উপস্থিতি নেই। সম্পূর্ণ নিরাপদ পরিবেশেই চলছে ক্লাস। তবে ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি ব্যবহার আরও সতর্কতার সঙ্গে করা হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক।


```