Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার! সহবাসে প্রতারণা, নাবালিকা মেয়ের শ্লীলতাহানির অভিযোগ

ভুক্তভোগী যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাসে লিপ্ত হন পিন্টু। একসঙ্গে বসবাসের সময়ে তিনি ওই যুবতীর সোনার গয়না ও প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। 

ফের কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার! সহবাসে প্রতারণা, নাবালিকা মেয়ের শ্লীলতাহানির অভিযোগ

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 31 July 2025 19:42

দ্য ওয়াল ব্যুরো: সহবাসে প্রতারণা, অর্থ এবং সোনার গয়না আত্মসাৎ, এমনকি নাবালিকা মেয়ের শ্লীলতাহানির অভিযোগ, নদিয়ার (Nadia) কৃষ্ণনগরে গ্রেফতার করা হল কোতোয়ালি থানার এক সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer)। অভিযুক্তের নাম পিন্টু দাস।

ভুক্তভোগী যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাসে লিপ্ত হন পিন্টু। একসঙ্গে বসবাসের সময়ে তিনি ওই যুবতীর সোনার গয়না ও প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। শুধু তাই নয়, অভিযোগকারিণীর ১২ বছরের মেয়ের সঙ্গেও অশ্লীল আচরণ করেন অভিযুক্ত, এমনটাই অভিযোগ।

ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়। পোস্ট অফিস মোড় এলাকায় প্রকাশ্যেই বচসা বাঁধে ওই যুবক ও যুবতীর মধ্যে। চড়-থাপ্পড়, পালটা হুমকি,সবটাই ক্যামেরাবন্দি করেন প্রত্যক্ষদর্শীরা। পরে কোতোয়ালি থানায় গিয়ে নির্যাতিতা লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে পিন্টু দাসকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল জানিয়েছেন, “আমরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছি। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।” তদন্ত চলছে।

নাবালিকা মেয়ের অভিযোগ সংক্রান্ত বিষয়টি পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে, জানিয়েছে প্রশাসনের একাংশ। যদিও অভিযুক্তের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

বিষয়টি প্রকাশ্যে আসার পরে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। নদিয়া সাংগঠনিক জেলার মুখপাত্র সোমনাথ কর বলেন, “সিভিক ভলান্টিয়ারদের লাগামছাড়া ক্ষমতা ও প্রশাসনের প্রশ্রয়ে রাজ্যজুড়ে সাধারণ মানুষ আজ আতঙ্কিত। এ ঘটনা তারই ফল।”
 


```