Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

গরম তেলে পুড়ে শিশুর মৃত্যু! বিনা চিকিৎসায় সারারাত ফেলে রাখার অভিযোগ, কাঠগড়ায় নার্সিংহোম

পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে শিশুটিকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে দেখার জন্য কোনও চিকিৎসকই সেখানে ছিলেন না। শনিবার সকাল পর্যন্ত বিনা চিকিৎসায় নার্সিংহোমেই রেখে দেওয়া হয় দেড় বছরের ঐশীকে। 

গরম তেলে পুড়ে শিশুর মৃত্যু! বিনা চিকিৎসায় সারারাত ফেলে রাখার অভিযোগ, কাঠগড়ায় নার্সিংহোম

নার্সিংহোমে উত্তেজনা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 20 September 2025 19:44

দ্য ওয়াল ব্যুরো: শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ উঠল কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারের একটি বেসরকারি নার্সিংহোমের (Private Nursinghome) বিরুদ্ধে। দগ্ধ অবস্থায় একটি দেড় বছরের শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল। তারপর আজ সকালে মৃত্যু (Child Death)। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, নৈহাটির সাহেব কলোনির বাসিন্দা দীপঙ্কর দাসের দেড় বছরের মেয়ে ঐশী দাস ঘরেই শুয়ে ছিল। পাশে তার মা রান্না করছিল। হঠাৎ শিশুটির গায়ে গরম তেল পড়ে যাওয়ায় শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায় তার। দ্রুত কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা কলকাতার একটি হাসপাতাল রেফার করলে পরে ওই বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় জখম শিশুটিকে।

পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে শিশুটিকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে দেখার জন্য কোনও চিকিৎসকই সেখানে ছিলেন না। শনিবার সকাল পর্যন্ত বিনা চিকিৎসায় নার্সিংহোমেই রেখে দেওয়া হয় দেড় বছরের ঐশীকে। আজ সকালে বাচ্চাটির মুখে নল দেওয়ার পরই তার মৃত্যু হয়।

এদিকে পরিবারের সকলকে রীতিমতো ধাক্কা দিয়ে মারতে মারতে নার্সিংহোম থেকে বের করে দেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে।

চিকিৎসকের উপযুক্ত শাস্তির দাবিতে পরিবারের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করে। বিশাল পুলিশ বাহিনী বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


```