Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা! কী দাবি

বিষয়টি নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে।  

প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা! কী দাবি

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 November 2025 17:31

দ্য ওয়াল ব্যুরো: বুধবারই প্রাথমিক শিক্ষক নিয়োগের (West Bengal Primary Teachers Recruitment) জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরুর নোটিস জারি হয়েছে। আর এরপরই জানা গেল, বিষয়টি নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে।  

বিষয় হল, টেট (TET) ২০১৭ এবং ২০২২-এর মোট ৪৭টি প্রশ্ন ভুল ছিল। সেই নিয়ে এক্সপার্ট কমিটি (Expert Committee) রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু সেই রিপোর্টের খাম এখনও খোলা হয়নি। ফলে যারা মামলাকারী তারা আদতে কত নম্বর পেয়েছেন তা জানা যায়নি এখনও। তাই তাঁদের আর্জি, এই নিয়োগ প্রক্রিয়ায় (Recruitment Process) তাঁদেরও যুক্ত করতে হবে। আগেই এই প্রেক্ষিতে মামলা করা হয়েছিল। বুধবার যেহেতু নিয়োগ সংক্রান্ত নোটিস জারি হয়েছে তাই বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। 

এই নিয়োগের মাধ্যমে সরকার অনুমোদিত ও সরকারি পোষিত প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্তরে ইতিমধ্যেই নিয়োগপদ্ধতি শুরু হলেও প্রাথমিক স্তরটি এত দিন আটকে ছিল।

যদিও শূন্যপদের (Vacancy) সংখ্যা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। তাঁদের দাবি, এতদিন পরে নিয়োগ হচ্ছে। অথচ মাত্র ১৩,৪২১টি শূন্যপদে কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে। বিষয়টি নিয়ে আন্দোলনকারীদের অন্যতম 'মুখ' বিদেশ গাজি প্রশ্ন তুলেছেন - প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৩ হাজাপ ৪২১টি ভ্যাকেন্সি-সহ পূর্ণাঙ্গ নোটিফিকেশন কেন?

তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, প্রাথমিক স্তরে ১৩ হাজার ৪২১টি শূন্যপদে নিয়োগের এই প্রক্রিয়া রাজ্য সরকারের স্কুল শিক্ষা দফতরের অনুমোদনপ্রাপ্ত। চলতি বছরেই প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার স্বচ্ছ নিয়োগ সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।

কোন জেলায় কত শূন্যপদ (District Wise Vacancy) রয়েছে এবং কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ হবে, সমস্ত তথ্যই ওয়েবসাইটে প্রকাশ করেছে পর্ষদ। মোট শূন্যপদ: ১৩ হাজার ৪২১।


```