Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

SSC: অযোগ্যদের নামের পাশে সব তথ্য দিতে হবে! স্বচ্ছতা বজায় রাখতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের

ইতিমধ্যেই অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর বাতিল এবং নতুন করে ভেরিফিকেশন তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা।

SSC: অযোগ্যদের নামের পাশে সব তথ্য দিতে হবে! স্বচ্ছতা বজায় রাখতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের

বিচারপতি অমৃতা সিনহা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 November 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি পরীক্ষায় (SSC Exam) ১০ নম্বর অতিরিক্ত দেওয়া সংক্রান্ত মামলায় ইতিমধ্যে কমিশন নিজেদের বক্তব্য রেখেছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) বেঞ্চ কমিশনের জবাব চেয়ে নির্দেশ দিয়েছে ২ ডিসেম্বরের মধ্যে। তবে তার আগে 'দাগি' প্রার্থীদের নিয়ে অবস্থান স্পষ্ট করে দিল আদালত।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী ইন্টারভিউ তালিকায় থাকা 'দাগি'দের (Tainted List) নিয়ে সিদ্ধান্ত নিতে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর স্পষ্ট কথা - 'দাগি' তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না। যদি কোনও 'দাগি' প্রার্থী অংশ নিয়েও নেন তাহলে তার নাম বাদ দিতে হবে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। তিনি পরিষ্কার করে দেন, সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ এটাই ছিল যে কোনও 'চিহ্নিত অযোগ্য' প্রার্থী যেন নতুন নিয়োগে অংশ নিতে না পারে।

অযোগ্যদের তালিকা (Tainted List) সংক্রান্ত ইস্যুতেও আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ রয়েছে। হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, অযোগ্যদের যে তালিকা দেওয়া হয়েছে, তাতে শুধু প্রার্থীর নাম দিয়ে প্রকাশ করা যথেষ্ট নয়। কমিশনকে অযোগ্যদের নামের পাশে তাদের সব তথ্য দিতে হবে। যাতে সহজে শনাক্ত করা যায়। যার মধ্যে দিয়ে স্বচ্ছতা বজায় থাকবে। পাশাপাশি এও বলা হয়েছে, অযোগ্য হলে বিশেষভাবে সক্ষমরাও সুযোগ পাবে না। কমিশনকে ওয়েবসাইটে ওএমআর আপলোড করার নির্দেশও দিয়েছে আদালত।

ইতিমধ্যেই অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর বাতিল (Extra 10 Marks) এবং নতুন করে ভেরিফিকেশন তালিকা প্রকাশের দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা। তাঁদের যুক্তি—যদি সরকারি স্কুলের শিক্ষকরা অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর পান, তবে সরকার স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষকরা কেন সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন?

চাকরিপ্রার্থীদের আরও অভিযোগ, ভেরিফিকেশনের নতুন তালিকা প্রকাশ না করলে নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছই থেকে যাবে। পাশাপাশি শূন্যপদ বৃদ্ধি নিয়েও এদিন তাঁরা সরব হন।

সব মিলিয়ে নিয়োগ বিতর্কে ফের বাড়ছে চাপানউতোর। এখন নজর ২ ডিসেম্বর আদালত কী নির্দেশ দেয়, তার দিকে। 


```