Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

SSC: তালিকা নিয়ে অভিযোগ, এসএসসি ভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে ফের হাইকোর্টে চাকরিপ্রার্থীরা

এসএসসি-র নতুন পরীক্ষা নিয়েও শুরু থেকে বিতর্কই রয়েছে। চাকরিপ্রার্থীদের আরও দাবি, নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশ না হলে নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছই থেকে যাবে। তাই শূন্যপদ বৃদ্ধি নিয়েও সরব হয়েছেন তারা। 

SSC: তালিকা নিয়ে অভিযোগ, এসএসসি ভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে ফের হাইকোর্টে চাকরিপ্রার্থীরা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 November 2025 12:03

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র নতুন পরীক্ষার (SSC Exam) পর অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বরের নিয়ম বাতিল এবং নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশের দাবিতে সোমবারের পর মঙ্গলবারও পথে নেমেছিলেন চাকরিপ্রার্থীরা (Job Seekers)। বাড়তি ১০ নম্বর নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলাও দায়ের করা হয়েছে। তবে এখানেই থেমে না থেকে আরও একটি মামলা করলেন তারা।

এসএসসি ভবনের সামনে অবস্থানে বসার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য (Hiranmoy Bhattacharya) সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি, এসএসসির তরফ থেকে যেই তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে অনিয়ম রয়েছে। তারই প্রতিবাদে অবস্থান করতে চান তারা।

এসএসসি-র নতুন পরীক্ষা (SSC Exam) নিয়েও শুরু থেকে বিতর্কই রয়েছে। চাকরিপ্রার্থীদের আরও দাবি, নতুন ভেরিফিকেশন তালিকা প্রকাশ না হলে নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছই থেকে যাবে। তাই শূন্যপদ (Vacancy) বৃদ্ধি নিয়েও সরব হয়েছেন তারা। এও অভিযোগ, অভিযোগ— ৬০-এর লিখিত পরীক্ষায় ফুল মার্কস পাওয়া অনেকেই নাকি ইন্টারভিউ কলই পাননি।

এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে শিক্ষাদফতরের বিবৃতি - যোগ্য নথি না থাকলে ভেরিফিকেশনেই বাদ পড়বেন প্রার্থীরা। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে নিয়োগের পর শূন্যপদ আরও বাড়ানোর বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে। সবমিলিয়ে আপাতত ফের নিয়োগ ইস্যুতে উত্তাল শহর।

অন্যদিকে, এরই মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের (Primary Teachers Recruitment) আবেদন নেওয়া শুরু হচ্ছে। ১৩ হাজারের বেশি শূন্যপদের বিজ্ঞপ্তি দিয়েছে পর্ষদ। এই নিয়োগের মাধ্যমে সরকার অনুমোদিত ও সরকারি পোষিত প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি জুনিয়র বেসিক স্কুলে সহকারী শিক্ষক নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক স্তরে ইতিমধ্যেই নিয়োগপদ্ধতি শুরু হলেও প্রাথমিক স্তরটি এত দিন আটকে ছিল।

২০১৭ সালের পর আর কোনও নিয়োগ হয়নি প্রাথমিক পর্ষদের মাধ্যমে। প্রায় আট বছর পর আবার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ায় উৎসাহিত চাকরিপ্রার্থীরা। এ বার টেট নম্বরেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে—পুরনো বিধিতে যেখানে টেটের বরাদ্দ নম্বর ছিল মাত্র ৫, সেখানে নতুন খসড়ায় তা বাড়িয়ে করা হয়েছে ২৫। তবে ডিএলএডের নম্বর কমে ১৫ থেকে নেমে ৫ হয়েছে।

বিজ্ঞপ্তি বিলম্বিত হওয়ায় গত সপ্তাহেই সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়েছিলেন ২০২২ সালের প্রাথমিক টেট-উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। 


```